Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মির্জাপুরে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Saturday, 12 March, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মির্জাপুরে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি (পকেট কমিটি) বাতিলের দাবীতে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার (১২ মার্চ) বিকেলে গোড়াই শিল্পাঞ্চলের কয়েকশত নেতাকর্মী সিবিএ নেতা ফিরোজ হায়দার খানের নের্তৃত্বে গোড়াই শিল্পাঞ্চল থেকে বিক্ষোভ মিছিলসহ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে মির্জাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি স্বামী-স্ত্রী (পকেট কমিটি) দ্রুত বাতিল করে নতুন ভাবে আহবায়ক কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ বিএিনপির নীতিনির্ধরনী নেতাদের কাছে জোর দাবী জানানো হয়।
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিবিএ নেতা ফিরোজ হায়দার খান, গোড়াই শিল্পাঞ্চলের যুবদলের আহবায়ক মো. আব্দুর রাজ্জাক সিদ্দিকী, যুবদল নেতা আরিফুল ইসলাম, শ্রমিক দলের নেতা শাহরিয়ার হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. এম এ জব্বার এবং ছাত্রদল নেতা ইকবাল হোসেন প্রমুখ। অবিলম্বে বিএনপির পকেট আহবায়ক কমিটি বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
এ ব্যাপারে সিবিএ নেতা ফিরোজ হায়দার খান বলেন, সম্প্রতি মির্জাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর স্ত্রী ফাতেমা সিদ্দিকীকে। এছাড়া আহবায়ক কমিটিতে তার পরিবারের লোকজনসহ তার অনুসারীদের সদস্য রাখা হয়েছে। আহবায়ক কমিটিতে বিএনপির যোগ্য ও ত্যাগী কোন নেতাদের মুল্যায়ন না করে তার ইচ্ছেমত পকেট আহবায়ক কমিটি গঠন করেছেন। এই আহবায়ক কমিটি গঠন হওয়ায় মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পকেট আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মুল্যায়ন করে নতুন আহবায়ক কমিটি গঠনের জন্য জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে সাবেক এমপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মির্জাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির নেতারা উপজেলা বিএনপির যোগ্য নেতাদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করেছেন। যারা নতুন আহবায়ক কমিটি বাতিলের জন্য বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন তারা বিএনপির প্রকৃত নেতাকর্মী নন। তারা সুবিধাবাদী। ভাল কোন কমিটি তারা চায় না।

Tags: মির্জাপুরে বিএনপির আহবায়ক কমিটি বাতিল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে চোরাই পথে আসা বিপুল পরিমান গাঁজার চালান ট্রাকসহ র‌্যাবের জালে আটক

Next Post

ট্যুরিস্ট ভিসায় ঢাকায় সানি লিওন, কাজে মানা

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
ট্যুরিস্ট ভিসায় ঢাকায় সানি লিওন, কাজে মানা

ট্যুরিস্ট ভিসায় ঢাকায় সানি লিওন, কাজে মানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist