Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আত্মহত্যা প্ররোচনা: খুমেক হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে মামলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 1 May, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
আত্মহত্যা প্ররোচনা: খুমেক হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় নারী চিকিৎসক ডাঃ মন্দিরা মজুমদারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে খুমেক হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদারের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ডাঃ পলাতক রয়েছে। যদিও পুলিশ বলছে আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

পূর্বের বিয়ের ঘটনা না জানিয়ে মন্দিরা মজুমদারের সাথে প্রেমের অভিনয় করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা: সুহাস রঞ্জন হালদার। পরে তার আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার রাত্রিযাপন করে মন্দিরার সাথে।

আগের বিয়ের ঘটনাটি জেনে যাওয়ায় শিক্ষানবিশ চিকিৎসক তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু কিছুতেই রাজি হয় না সুহাস। পরে বিষয়টি জানাজানি হলে আত্মসম্মান রক্ষায় আত্মহত্যার পথ বেছে নেয় ডাঃ মন্দিরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের শয়নকক্ষের সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মন্দিরা । এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শুক্রবার (২৯ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা: সুহাস রঞ্জন হালদারের বিরুদ্ধে মামলা করেন মৃতের বাবা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।

এজাহার সূত্রে জানা গেছে, গেল বছরের ডিসেম্বর মাসে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় মন্দিরা মজুমদার (২৬) । মজিদ স্মরণীর ৮৮/১ এর বাড়িতে থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে সে। এর আগে একই বছরের ৩০ এপ্রিল মন্দিরার পিতা প্রদীপ মজুমদার পিত্তথলি সমস্যায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। যার অপারেশনের দায়িত্ব পড়ে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট সংযুক্ত কেএমসি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুহাস রঞ্জন হালদারের ওপর। মেয়ে শিক্ষানবিশ চিকিৎসক হওয়ায় উভয়ের মধ্যে পরিচিতি হয়।

কিন্তু চতুর সুহাস রঞ্জন হালদার পূর্বে বিয়ের ঘটনাটি না জানিয়ে প্রেম নিবেদন করলে মন্দিরা সেটি গ্রহণ করে। ওই কর্মকর্তা সিথি রানী হালদার নামে নিকট আত্মীয়ের বাসায় নিয়ে গিয়ে একাধিকবার রাত্রিযাপন করে মন্দিরা সাথে। পরে সুহাসের বিয়ের বিষয়টি জানতে পেরে শিক্ষানবিশ চিকিৎসক তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। সুহাস মন্দিরাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পুনরায় বিয়ের প্রস্তাব দিলে তাকে হত্যাসহ বিভিন্ন ধরণের হুমকি দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় একই বছরের ১৫ নভেম্বর বেড়ানোর কথা বলে মন্দিরা মজুমদারকে মোটরসাইকেল যোগে বাইরে ঘুরতে নিয়ে যায় সুহাস রঞ্জন। বিয়ের কথা বললে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসে মন্দিরা।

মানসিক চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে মন্দিরা মজুমদার নিজের শয়ন কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। বাবা প্রদীপ মজুমদার বাইরে থেকে ফিরে এসে মেয়েকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে বাড়ির মালিকের মাকে ঘটনাটি জানান। পরে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বাবা খুমেক এর আবাসিক মেডিকেল কর্মকর্তা সুহাস রঞ্জন হালদার ও সিথি রানী হালদারের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানা আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে এজাহার দায়ের করেন, যার নং ২১।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, মন্দিরা ও সুহাস রঞ্জন উভয় চিকিৎসক। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে মেডিকেল কর্মকর্তা সুহাস বিয়েতে অস্বীকৃতি জানালে মন্দিরা আত্মহত্যা করে। এর আগে ঘটনারদিন রাতেই লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। শুক্রবার সকালে আত্মহত্যা প্ররোচণার অভিযোগ এনে মৃতের বাবা মামলা করেছেন।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছেনা। তবে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: আত্মহত্যা প্ররোচনার অভিযোগে খুমেক হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে মামলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুলনায় মহান মে দিবস পালিত

Next Post

ঈদে স্ত্রী সন্তানদের কাছে ফেরা হলো না আশরাফুলের

Related Posts

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

Next Post
ঈদে স্ত্রী সন্তানদের কাছে ফেরা হলো না আশরাফুলের

ঈদে স্ত্রী সন্তানদের কাছে ফেরা হলো না আশরাফুলের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist