Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভারতে স্বীকৃতি পেল যৌন পেশা

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Friday, 27 May, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
ভারতে স্বীকৃতি পেল যৌন পেশা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্বস্তি পেল ভারতের ৯ লাখ যৌনকর্মী। পুলিশ তাদের হয়রানী করতে পারবেনা। যৌনকর্মীদের বিরুদ্ধে ফৌজদারী ব্যবস্থা নিতে পারবেনা। পতিতালয় চালানো বা পতিতাবৃত্তিতে প্ররোচনা দেওয়া অপরাধ হবেনা। মায়ের পরিচয়েই সন্তান সবরকম নাগরিক সুবিধা পাবে।

ভারতে যৌন পেশাকে আর বেআইনি বলা যাবে না। বৃহস্পতিবার এই পেশা নিয়ে এমনই নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ভারতীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, বাকি পেশার মতো যৌন পেশাও একটি পেশা এবং যৌনকর্মীদেরও সমান অধিকার ও মর্যাদা রয়েছে। অর্থাৎ দেহ ব্যবসাকে আর পাঁচটা সাধারণ কাজের মতো ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে যৌনকর্মীদের কাজে হস্তক্ষেপ বা তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করতে পুলিশকে নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ এই আদালত। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের অধীনে তিন সদস্যের বেঞ্চ যৌন পেশা ও যৌনকর্মীদের সম্পর্কে মোট ছয়টি নির্দেশনা জারি করে। এই নির্দেশনার মাধ্যমে যৌনকর্মীদের অধিকার রক্ষা করা যাবে বলেই মত সুপ্রিম কোর্টের। বেঞ্চের বাকি দুই বিচারক হচ্ছেন বিচারপতি বিআর গভই এবং বিচারপতি এএস বোপান্না।

তিন বিচারপতির মাধ্যমে গঠিত বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, আইনের চোখে যৌনকর্মীরাও সমান নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। যদি একজন যৌনকর্মী প্রাপ্তবয়স্ক হন এবং নিজের সম্মতিতেই যৌন পেশায় যুক্ত হন, তবে পুলিশ বিনা কারণে হস্তক্ষেপ করতে পারে না। যৌনকর্মীদের বিরুদ্ধে কোনো ফৌজদারী ব্যবস্থাও গ্রহণ করা যাবে না।

ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে শীর্ষ আদালত আরও জানায়, দেশের সকল নাগরিকেরই মর্যাদাপূর্ণ জীবনযাপন করার অধিকার রয়েছে। আর তাই যৌনপল্লীতে তল্লাশি অভিযান চালানোর সময় অকারণে যৌনকর্মীদের হেনস্থা, গ্রেফতার করা উচিত নয়। অবশ্য যৌন পেশাকে বৈধ বললেও যৌনপল্লী চালানো যে বেআইনি, সে কথাও মনে করিয়ে দেয় প্রতিবেশী এই দেশটির শীর্ষ আদালত।

এদিকে যৌনকর্মীদের মধ্যে যারা সন্তানের মা, তাদের জন্য বিশেষ পর্যবেক্ষণ রেখেছেন ভারতীয় আদালত। তিন বিচারকের বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র যৌন পেশার সঙ্গে যুক্ত, এই যুক্তিতে সন্তানকে তার মায়ের কাছ থেকে সরিয়ে নেয়া অনুচিত। বিশেষ কোনো কারণ ছাড়া সন্তানদের মায়ের কাছ থেকে সরানো যাবে না বলেই জানিয়েছে আদালত।

একইসঙ্গে যৌনকর্মীরা যদি কোনো অপরাধের অভিযোগ নিয়ে থানায় যান, তা গুরুত্ব সহকারে শোনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কোনো যৌনকর্মী যদি শারীরিক নির্যাতন বা অন্য কোনও অপরাধের অভিযোগ আনেন, তবে দ্রুত শারীরিক পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যৌনকর্মীদের পরিচয় গোপন রাখারও নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট।

এছাড়া পুরো এই বিষয়টিতে ভারতের কেন্দ্রীয় সরকারেরও মতামত জানতে চেয়েছেন আদালত। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই দিন কেন্দ্রীয় সরকারের মতামত শুনবেন শীর্ষ আদালত।

সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের শীর্ষ আদালতের এই নতুন নির্দেশিকায় ভারতের প্রায় ৯ লাখ যৌনকর্মী উপকৃত হবেন। বস্তুত ভারতে দেহ ব্যবসা অবৈধ না হলেও পতিতালয় চালানো বা পতিতাবৃত্তিতে প্ররোচনা দেওয়া অপরাধ হিসাবে গণ্য করা হয়।

আর এই আইনের কারণেই বহু যৌনকর্মীকে সেবা দেওয়ার সময় হেনস্তার শিকার হতে হয়। ফলে শীর্ষ আদালতের নতুন এই গাইডলাইনে তারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছে সংবাদমাধ্যমগুলো।

জা//দেশতথ্য/২৭-০৫-২০২২//০৩.১৩ পি এম

–

Tags: সর্বোচ্চ আদালতের নির্দেশে ভারতে স্বীকৃতি পেল যৌন পেশা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আগামী সপ্তাহ থেকে পুঁজিবাজার ভালো হবে: বিএসইসি চেয়ারম্যান

Next Post

সোনার দাম ভরিতে কমলো ২৯১৬ টাকা

Related Posts

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

Next Post
সোনার দাম ভরিতে কমলো ২৯১৬ টাকা

সোনার দাম ভরিতে কমলো ২৯১৬ টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist