Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হবে সোমবার সন্ধ্যায়

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 29 May, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হবে সোমবার সন্ধ্যায়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

১১ জন অনুসন্ধানী সাংবাদিক ও জেলা পর্যায়ে ৬৪ জন গুণী সাংবাদিক বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাবেন

দেশের বহুল আলোচিত বসুন্ধরা মিডিয়া অ্যওয়ার্ড প্রদান করার লক্ষে আয়োজকরা জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। আগা্মী সোমবার (৩০ মে)  রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সন্ধ্যা ৭টায় শুরু হবে এই অনুষ্ঠান।

ওই দিন অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হবে। মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় প্রতিটি জেলা থেকে একজন করে গুণী সাংবাদিককে দেয়া হবে বিশেষ সম্মাননা।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, বিভিন্ন দিক বিবেচনায় বাংলাদেশের সাংবাদিকতায় এটি হবে সবচেয়ে বড় পুরস্কার। এই উদ্যোগের প্রথমবারে পুরস্কার পেতে যাচ্ছেন ১১ জন সাংবাদিক। মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু ক্যাটাগরির প্রতিটিতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা তিনটি করে প্রতিবেদন বিবেচনায় মোট ৯ জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের জন্য দুইজনকে পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাচ্ছেন আড়াই লাখ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র।

অন্যদিকে, তৃণমূল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সারা দেশের ৬৪ জনকে বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে। তারা প্রত্যেকে পাচ্ছেন নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং উত্তরীয়। ইতোমধ্যে তারা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় উপস্থিত হয়েছেন। এই প্রবীণ ও গুণী সাংবাদিকদের ঘিরে অন্যরকম ইতিহাসের স্বাক্ষী হওয়ার প্রহর গুণছে আইসিসিবি। পুরো অনুষ্ঠানটি হতে রূপ নিবে প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলনমেলায়।

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করেছে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। স্মরণিকাটি অনুষ্ঠানে পাঠ-উন্মোচন করবেন অতিথিরা। এতে তুলে ধরা হয়েছে ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিকের সংক্ষিপ্ত জীবনালেখ্য, পুরস্কার পাওয়া ১১ জন সাংবাদিকের পরিচিতি, জুরিবোর্ডের সদস্যদের বিশেষ বক্তব্যসহ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অধীনস্ত গণমাধ্যমের প্রকাশিত কিছু বিশেষ প্রতিবেদন।

‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠান উদ্বোধন করবেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’এর জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বুবলি।

আয়োজক কমিটি জানায়, দেশবরেণ্য আটজন গুণী ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড দেশের সেরা অনুসন্ধানী সাংবাদিক নির্বাচিত করেছেন। শুরু থেকেই এ পুরস্কার ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পেয়েছি। ঢাকা এবং মফস্বলের অনেক সাংবাদিক তাদের সেরা প্রতিবেদনগুলো জমা দিয়েছেন। আর, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন জুরিবোর্ডের সদস্যরা। এ ছাড়া তৃণমূল সাংবাদিকতায় অবদান  রাখা সাংবাদিকদের মধ্যে ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে সম্মাননা দেয়ার মতো মহৎ একটি আয়োজনের অংশীদার হতে পারা অত্যন্ত গৌরবের।

জানতে চাইলে জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, সম্প্রতি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড অনুসন্ধানী সাংবাদিকতায় প্রতিযোগিতা আহ্বান করে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। অনুসন্ধানী সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব নির্বাচনের কাজটি ছিল খুবই দুরূহ। কেননা, পুরস্কার পাওয়ার মতো অগণিত প্রতিবেদন জমা পড়েছিল। ফলে সেরা প্রতিবেদনটি বাছাই করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়েছে। সবচেয়ে ভাললাগার বিষয়টি ছিল, অনুসন্ধানী সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব নির্বাচনে আয়োজক কিংবা কোনো দিক থেকে ন্যূনতম প্রভাব ছিল না। শতভাগ নিরপেক্ষতা এবং যৌক্তিক বিশ্লেষণের মধ্য দিয়ে সেরা প্রতিবেদনটি নির্বাচন করেছি।

তিনি আরও বলেন, জুরির দায়িত্ব পালন করতে গিয়ে আমি দেখেছি যে এখানে সারা দেশ থেকে সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন। এই পুরস্কার দেওয়ার বিষয়টি এক মহাকর্মযজ্ঞের মাধ্যমে সমাধা হয়েছে। এখানে যোগ্যতাসম্পন্ন একটা জুরিবোর্ড কাজ করেছেন এবং প্রত্যেক জুরি মেম্বার নিজের মূল্যবান মতামত দিয়েছেন। তারপর তাঁরা একসঙ্গে হয়ে আলাপ আলোচনা করেছেন। সবকিছু মিলিয়ে নির্মোহ দৃষ্টিভঙ্গির সাথে এই সাংবাদিকতার পুরস্কার দেওয়ার বিষয়টি তাঁরা চূড়ান্ত করেছেন। এই কার্যক্রমে বসুন্ধরা মিডিয়া হাউজ সংশ্লিষ্ট থেকে দেশের সাংবাদিকতার মানকে উন্নত করার লক্ষে একটি প্রণোদনামূলক প্রচেষ্টা নিয়েছে। এই প্রচেষ্টা পেশাজীবীদের মধ্যে সাড়া জাগিয়েছে। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা উৎসাহিত করার প্রত্যয়ে এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ সাধুবাদ পাওয়ার দাবি রাখে।

জানা গেছে, অধ্যাপক ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে জুরিবোর্ডে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, সম্প্রচারে আসার অপেক্ষায় থাকা টেলিভিশন চ্যানেল ‘টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব, আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন, চলচ্চিত্র শিক্ষক গবেষক ও পরামর্শক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, দেশে বিদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করে ব্যাপক পরিচিতি পাওয়া জুলফিকার আলি মাণিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৯,২০২২//

Tags: বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হবে সোমবার সন্ধ্যায়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে পোষ্টকামুরী স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মুখোমুখি অবস্থানে

Next Post

মির্জাপুরে ফতেপুর ময়নাল উচ্চ বিদ্যালয়ের নানা অভিযোগে ইউএনওর কাছে অভিযোগ

Related Posts

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

Next Post
মির্জাপুরে ফতেপুর ময়নাল উচ্চ বিদ্যালয়ের নানা অভিযোগে ইউএনওর কাছে অভিযোগ

মির্জাপুরে ফতেপুর ময়নাল উচ্চ বিদ্যালয়ের নানা অভিযোগে ইউএনওর কাছে অভিযোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist