Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আম খাওয়ার উপকারিতা

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Saturday, 11 June, 2022.
in স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
আম খাওয়ার উপকারিতা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পাকা আম নাকি কাঁচা আম কোনটি কার বেশি প্রিয়? সুস্বাদু এই ফল পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অনেকেই কাঁচা বা পাকা আমের চাটনি, গোটা আম, আমের জুস- নানা ভাবে খেতে পছন্দ করেন। তবুও কেউ কেউ মনে করেন, আম খেলে ওজন বেড়ে যেতে পারে, অতিরিক্ত গরম লাগতে পারে বা ঘাম হতে পারে, ঘুম ঘুম লাগতে পারে ইত্যাদি। এই ভয় থেকেই অনেকে আম থেকে দূরে থাকেন। আসলেই কি তাই? খাদ্যবিজ্ঞান কী বলে এ বিষয়ে? চলুন জেনে নেয়া যাক ফলের রাজা আম নিয়ে নানা তথ্য-

কাঁচা আম নাকি পাকা আম?
আম কাঁচা হোক বা পাকা দু’ধরনের আমই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। পরিমিত গ্রহণ করলে আম কাঁচা হোক বা পাকা কোনোটাই আমাদের শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৩/৪ কাপ পাকা আম খেতে পারেন এবং একটি কাঁচা আম খেলে ভিটামিন সি এর দৈনিক চাহিদার প্রায় ৫০% পূরণ হয়। তবে কাঁচা আম খোসাসহ খেতে পারলে ভালো। এবার চলুন জেনে নেওয়া যাক আমের পুষ্টিগুণ সম্পর্কে-

হজমে সহায়ক
আম একটি প্রিবায়োটিক ফল, যা আমাদের পাকস্থলীর বিভিন্ন গাট ব্যাক্টেরিয়ার জন্য উপকারী। ৩/৪ কাপ আমে থাকে ডায়েটারি ফাইবারের প্রায় ৭%। যা হজম ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।

ঘুমে সহায়ক
আমে আছে ট্রিপটোফ্যান, মেলাটোনিন, ও ম্যাগনেসিয়াম যা আমাদের ঘুমকে ত্বরান্বিত করে। অনিদ্রা দূর করে।

ক্যান্সার প্রতিরোধে

আমে রয়েছে প্রায় ২০ এর অধিক ভিটামিন ও মিনারেল এবং এন্টিওক্সিডেন্ট, যা আমকে সুপারফুড হিসেবে পরিচিত করিয়েছে। গবেষণায় দেখা গেছে আমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্তন ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও অন্যান্য গবেষণায় দেখা গেছে যে, আমে প্রস্টেট ক্যান্সার, লিউকেমিয়া ও অন্যান্য ক্যান্সার প্রতিরোধী উপাদান রয়েছে।

দৃষ্টিশক্তি বাড়াতে
আম বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন ও ভিটামিন এ এর ভালো উৎস। ৩/৪ কাপ আমে এ দৈনিক চাহিদার প্রায় ৮% ভিটামিন এ রয়েছে। এই উপাদানগুলো আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করার পাশাপাশি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

ত্বক ও চুলের যত্নে
আম ভিটামিন এ, সি ও ই এর অন্যতম উৎস যা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।

ওজন কমাতে
আমে উপস্থিত বায়োএক্টিভ ও ফাইটোকেমিক্যাল উপাদান শরীরের ফ্যাট সেল ও ফ্যাট রিলেটেড জিনের বৃদ্ধি ও বিকাশে অন্যতম ভূমিকা রাখে। তাই খুব সহজেই ওজন বা মেদ বাড়ে না।

হৃদরোগ এর ঝুঁকি কমাতে
আমে রয়েছে উচ্চ পরিমাণে পটাশিয়াম ও ফাইবার যা শরীরের গ্লুকোজ , কোলেস্টেরল, ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি আদর্শ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ডের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করে। এছাড়াও আমের আরো অনেক অন্যান্য উপকারিতা রয়েছে। যেমন-

  • আম স্নায়ুতন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে।
  • আম খেলে ভালো ঘুম হয়।
  • আমে উপস্থিত ফোলেট ও আয়রন শরীরে রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং রক্তাল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে।
  • আমের গ্লুটামিক এসিড স্মৃতিশক্তি বারাতে সাহায্য করে।
  • কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  • হেলদি এপিথেলিয়াম গঠনে সাহায্য করে।
  • আমে প্রচুর ভিটামিন সি থাকায় এটি স্কার্ভিসহ অন্যান্য মুখের ঘা দূর করতে ভূমিকা রাখে এবং ত্বক, হাড় ও দাঁতের সুস্থতা নিশ্চিত করে।

আম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা

  • আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে, পরিষ্কার পাত্রে নিয়ে খেতে হবে।
  • আম খাওয়ার সময় এর সঙ্গে অতিরক্ত লবণ ও মরিচ মেশানো যাবে না। এতে পুষ্টিগুণ নষ্ট হবে।
  • আম খাওয়ার পরপরই পানি খাওয়া যাবে না।
  • অতিরিক্ত আম খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে।

জা//দেশতথ্য/১০-০৬-২০২২//১০.২৮ এএম

Tags: আম খাওয়ার উপকারিতা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মারিউপোলে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, কলেরা-মহামারির শঙ্কা

Next Post

সব ভালো কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬
প্রধান খবর

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬

Next Post
সব ভালো কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান

সব ভালো কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist