Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 25 June, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। উন্মোচিত হলো যোগাযোগের নতুন দিগন্ত। এ যেন বাঙালির স্বপ্ন ও সাহসের জয়। সেই সঙ্গে খুলে গেলো আরও শত সহস্র স্বপ্নের দুয়ার।

সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনসহ সবাই বলছেন, নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতু দেশের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। অবসান হবে দীর্ঘদিনের যোগাযোগের ভোগান্তি। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। অবহেলিত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে উঠবে শিল্প-কারখানা। ঘুচবে বেকারত্বের অভিশাপ।

শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে মোনাজাতে অংশ নেন। এর মাধ্যমেই খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের সড়ক পথের দ্বার।

দুইপাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী ও চাষিরা বলছেন, সেতুর ফলে আমরা অনেক লাভবান হবো। যাতায়াতের সুবিধায় সম্প্রসারিত হবে ব্যবসার পথ। ফলে সচল হবে অর্থনীতির চাকাও। সাধারণ মানুষ কৃষিপণ্য কম দামে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবে।

চাষিরা জানান, পদ্মাপাড়ে নানা ধরনের শাক-সবজি হয়। এসব সবজি ঢাকায় নিতে আগে লাগতো কয়েক ঘণ্টা। অথচ এখন কম সময়ে ঢাকায় নেওয়া যাবে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার ব্যবসায়ী আবদুল মালেক মাতবর বলেন, এই সেতুর কারণে আমাদের ব্যবসা বাড়বে। সহজে নানা জায়গায় মালামাল নিয়ে যেতে পারবো। এরই মধ্যে আমাদের অঞ্চলে প্রতিদিন নানা জায়গা থেকে মানুষ আসছে। এতে লাভবান হচ্ছে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। এটা এখন এক ধরনের পর্যটন এলাকা হয়ে গেছে। সামনে আরও বাড়বে।

মাদারীপুরের শিবচরের সাহেব বাজারের ব্যবসায়ী মো. বাহাদুর বলেন, আমার দুটি দোকান রয়েছে। একটি পানের। আমাকে পান কিনতে বরিশাল যেতে হয়। সেতু চালু হলে ঢাকা থেকে কিনতে পারবো। আগে তিন-চার ঘণ্টা সময় লাগতো ঢাকা যেতে। এখন দেড় ঘণ্টায় পৌঁছাতে পারবো। মালপত্র নিয়ে একদিনে দু-তিনবার ঢাকা থেকে আসা-যাওয়া করা যাবে। আমার আরেকটা দোকান আছে পার্টসের। সেতু চালু হলে দ্রুত সময়ে ঢাকা থেকে পার্টস আনা যাবে।

বিকে নগরের সবজি চাষি হাফিজুর ব্যাপারী বলেন, আমাদের এখানকার পাটশাকের কদর ঢাকায় অনেক বেশি। এছাড়া এ অঞ্চলে পেঁয়াজ, করলা, শসা, ধুন্দল ও লাউ ভালো হয়। ফেরি পারাপারের কারণে ঢাকায় যেতে আমাদের চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগে। ঝামেলা তো আছেই। তবে এবার সেতু দিয়ে কম সময়ে সবজি ঢাকার শ্যামবাজার ও কারওয়ান বাজারে নিয়ে যেতে পারবো।

শুধু পদ্মারপাড় নয়, শরীয়তপুরের নড়িয়া উপজেলায়ও প্রভাব পড়েছে এর। নড়িয়া পৌরসভার শুভগ্রাম, বাড়ইপাড়া, বিসমিল্লাহনগর, বৈশাখীপাড়া, ঢালিপাড়া ও বাঁশতলায় এক কড়া জমি ১৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। এখানে নানা ধরনের ফাস্টফুডের দোকান তৈরি হয়েছে। তৈরি হয়েছে ছোট ছোট বিপণি-বিতান।

ফরিদপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হলো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যে চ্যালেঞ্জ ছিল, সেটার বিজয় হয়েছে। আমরা উৎসব করছি এই বিজয়ের। এই সেতু বাংলাদেশের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এক প্রাণবন্ত গতি সঞ্চার করবে।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, পদ্মা সেতু হওয়ায় অর্থনৈতিকভাবে গতিশীল হবে মাদারীপুর। এছাড়া সদর, শিবচর উপজেলা ও পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরে শিল্পায়ন হবে। পদ্মা সেতু ঘিরে এই এলাকায় হবে জাতীয় ও আন্তর্জাতিক অবকাঠামো। এতে মাদারীপুরে আর্থ-সামাজিক উন্নয়ন হবে।

অর্থনীতিবিদরা বলছেন, পদ্মা সেতুর কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে প্রায় ২ শতাংশের কাছাকাছি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতুর ফলে আমাদের বিনিয়োগ, বিতরণ ও বিপণনগুলোতে যে সাশ্রয় হবে, সেটা অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এরই মধ্যে পদ্মার করিডোরের পাশ দিয়ে বিনিয়োগের বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেখা যাচ্ছে। এসব বিনিয়োগে যে কর্মসংস্থান হবে, সেগুলো আমাদের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।


দৈনিক দেশতথ্য//এল//

Tags: খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যারা বাধা দিয়েছিল পদ্মা সেতুর মাধ্যমে তাদের জবাব দিয়েছি: প্রধানমন্ত্রী

Next Post

খুলনায় শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনার প্রেমিকা গ্রেফতার

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
খুলনায় শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনার প্রেমিকা গ্রেফতার

খুলনায় শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনার প্রেমিকা গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist