Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনার প্রেমিকা গ্রেফতার

কনি by কনি
Saturday, 25 June, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনায় শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনার প্রেমিকা গ্রেফতার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনায় নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র প্রমিজ নাগ (২২) আত্মহত্যার প্ররোচনার অ‌ভিযোগে দায়েরকৃত মামলায় তার প্রেমিকা সুরাইয়া ইসলাম ওরফে মি‌মকে গ্রেফতার করেছে র‌্যাব-৬  স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। 

শুক্রবার (২৪ জুন) নড়াইল জেলার মাসুম‌দিয়া এলাকার এক নিকটাত্মীয়ের বা‌ড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নড়াইল জেলার কা‌লিপুর উপ‌জেলার বাবুপুর গ্রামের মোঃ আবুল কালাম আজা‌দের মেয়ে।

এ খবর প্রকাশের আগে শুক্রবার (২৪ জুন) রাতেই  তাকে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছিল।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হর‌সিৎ মন্ডল মিমের গ্রেপ্তা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ জানান, প্রেমিক প্রমিজ নাগের আত্মহত্যার খবরে ‌মিম প্রথমে নড়াইলে নিজ বাড়িতে পা‌লিয়ে যায়। এর পর বি‌ভিন্ন সংবাদ মাধ্যমে আত্মহত্যার খবরটি ব্যাপকভাবে প্রচার হলে বা‌ড়ি থেকে সে মাসুম‌দিয়া এলাকায় এক নিকট আত্মীয়ের বা‌ড়িতে আত্ম‌গোপন করে।

এদিকে ওই শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়‌টি আলোচনায় আস‌লে র‌্যাব ৬ (খুলনা) এর এক‌টি টিম পু‌লিশের পাশাপা‌শি পৃথকভাবে তদন্ত শুরু ক‌রে। একপর্যায়ে উন্নত প্রযু‌ক্তি ব‌্যবহারের মাধ্যমে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে।

এর আগে, গত ২২ জুন বিকেলে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোবরচাকা মেইন রোডের আব্দুস সালাম হাওলাদারের ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলা থেকে প্রমিজ নাগ নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

পর দিন বৃহস্পতিবার (২৩ জুন) রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় প্রমিজ নাগের কাকাতো ভাই প্রীতিশ কুমার নাগ (৪৪) বাদী হয়ে ভাইয়ের প্রেমিকা মিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।।

এজাহারে তিনি উল্লেখ করেছেন, নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা বিষয়ে পড়াশুনার সুবাদে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুরাইয়া ইসলাম মিম মাঝে মধ্যে প্রমিজের বাসায় যাওয়া-আসা করতো। কিছুদিন ধরে সে প্রমিজকে বিয়ে করার জন্য চাপ দিয়ে আসছিল। আসামী সুরাইয়া মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় প্রমিজ তাকে বিয়ে করতে অস্বীকার করে। এসব কারনে তাদের ভিতরে ঝগড়া চলছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

সর্বশেষ ওই মামলায় নড়াইলের মাসুম‌দিয়া এলাকার এক নিকটাত্মীয়ের বা‌ড়ি থেকে প্রেমিকা মিমকে গ্রেফতার  করা হয়।

আর//দৈনিক দেশতথ্য//২৫ জুন-২০২২//

Tags: খুলনায় শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনার প্রেমিকা গ্রেফতার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার

Next Post

নেছারাবাদে সেতু উদ্ধোধন আনন্দে দিনব্যাপি অনুষ্ঠান

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
নেছারাবাদে সেতু উদ্ধোধন আনন্দে দিনব্যাপি অনুষ্ঠান

নেছারাবাদে সেতু উদ্ধোধন আনন্দে দিনব্যাপি অনুষ্ঠান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist