পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নেছারাবাদ উপজেলা প্রশাসন সারাদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে।
এ উপলক্ষে সকালে উপজেলা অডিটরিয়ামে বড় পর্দায় পদ্মা সেতু উদ্ধোধনি অনুষ্ঠান দেখার জন্য আয়োজন করে উপজেলা প্রশাসন।
শত আগ্রহ নিয়ে অনুষ্ঠান দেখার জন্য সেখানে জড়ো হয় উপজেলা সদরের স্কুল কলেজের শতশত শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পায়রা উরিয়ে বেলুন উচিয়ে আনন্দ উল্লাস করে উপস্থিত সকলেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ওসি আবীর মোহাম্মদ হোসেন,ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল্লাহ আওয়ামীলীগ নেতা কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।
এছাড়াও এ উপলক্ষে অডিটরিয়ামে রাতে বিশেষ আতশ বাজির ব্যবস্থা করে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//২৫ জুন-২০২২//
প্রিন্ট করুন








Discussion about this post