Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গ্রিসে বিধ্বস্ত উড়োজাহাজে আসছিল সেনাবাহিনীর মর্টার শেল: আইএসপিআর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 17 July, 2022.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
গ্রিসে বিধ্বস্ত উড়োজাহাজে আসছিল সেনাবাহিনীর মর্টার শেল: আইএসপিআর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর-পূর্ব গ্রিসে বিধ্বস্ত ইউক্রেনীয় কার্গো উড়োজাহাজটিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির জন্য সার্বিয়া থেকে কেনা মর্টার শেল আসছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর

রোববার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল আনা হচ্ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই চালানে কোনো অস্ত্র ছিল না এবং চালানটি বিমার আওতাভুক্ত।

এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার গভীর রাতে গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরে বিধ্বস্ত ওই কার্গো উড়োজাহাজের ৮ ক্রুর সবাই মারা গেছেন। রোববার সার্বিয়ার কর্তৃপক্ষ এই উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে।

ড্রোনে তোলা দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, গ্রিসের কাভালা শহরের প্রত্যন্ত একটি এলাকার মাঠে আছড়ে পড়েছে অ্যান্তনোভ অ্যান-১২ কার্গো উড়োজাহাজটি। গ্রিক কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটিতে মোট ৮ জন ক্রু ছিলেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ৮ ক্রুর সবাই ইউক্রেনের নাগরিক।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সার্বিয়ার প্রতিরক্ষা কারখানায় তৈরি সাড়ে ১১ টন পণ্য পরিবহন করছিল উড়োজাহাজটি। আর এই পণ্যের ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি বলেছেন, বিমানের ক্রুদের সবাই মারা গেছেন।

গ্রিসের কর্তৃপক্ষ বিধ্বস্ত এই কার্গো উড়োজাহাজের ব্যাপারে বিস্তারিত তথ্য সরবরাহ করতে পারেনি। তবে উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনা তদন্তের জন্য দুর্ঘটনাস্থলে বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং সামরিক বিশেষজ্ঞদের মোতায়েন করেছে দেশটি।

সার্বিয়ার প্রতিরক্ষা কারখানায় তৈরি সাড়ে ১১ টন পণ্য পরিবহন করছিল উড়োজাহাজটি। আর এই পণ্যের ক্রেতা ছিল বাংলাদেশ
সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফ্যানোভিস বলেছেন, বিধ্বস্ত কার্গো উড়োজাহাজটিতে মর্টার শেল এবং প্রশিক্ষণ শেল ছিল। এটি নিস থেকে স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে যাত্রা শুরু করে। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সাড়ে ১১ টন পণ্য পরিবহন করছিল উড়োজাহাজটি। এই পণ্যের ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সার্বিয়ার এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিধ্বস্ত উড়োজাহাজটি সার্বিয়ার কোম্পানি ভ্যালির মালিকানাধীন ছিল। কোম্পানিটি সামরিক সরঞ্জাম এবং অন্যান্য প্রতিরক্ষা পণ্যের বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনের জন্য নিবন্ধিত একটি বাণিজ্যিক সংস্থা।

সার্বিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইআরটি বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট গ্রিসের এভিয়েশন কর্তৃপক্ষের কাছে জরুরি অবতরণের অনুমতি চাওয়ার পরপরই রাডারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইআরটিনিউজে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে দ্রুতগতিতে আছড়ে পড়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। পরে উড়োজাহাজটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।

বিধ্বস্তের পর অ্যান্তনোভ অ্যান-১২ কার্গো উড়োজাহাজটিতে আগুন ধরে যায়
উড়োজাহাজটি জর্ডানের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেলেও দেশটির সিভিল এভিয়েশন রেগুলেটরি কমিশনের (সিএআরসি) একটি জ্যেষ্ঠ সূত্র তা অস্বীকার করেছে। ওই সূত্র দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পেত্রাকে বলেছে, জ্বালানি নেওয়ার জন্য জর্ডানের কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় যাত্রাবিরতি করার কথা ছিল উড়োজাহাজটির।

গ্রিসের যে এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, শনিবার রাত থেকে বিস্তৃত সেই এলাকা ঘিরে রেখেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আশপাশের এলাকার বাসিন্দাদের বাড়িঘরের দরজা ও জানালা বন্ধ এবং দুর্ঘটনাকবলিত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার সকালের দিকে গ্রিসের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, অগ্নিনির্বাপক কর্মীদের ঠোঁট জ্বালাপোড়া করছে এবং বাতাসে সাদা ধুলা ভাসছে। দেশটির ফায়ার ব্রিগেড সমন্বয়কারী মারিওস অ্যাপোস্টোলিডিস বলেন, আমাদের ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা আমরা জানি না।


দৈনিক দেশতথ্য//এল//

Tags: গ্রিসে বিধ্বস্ত উড়োজাহাজে আসছিল সেনাবাহিনীর মর্টার শেল: আইএসপিআর
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেলো বঙ্গভ্যাক্স

Next Post

র‌্যাব-১২’র অভিযানে হেরোইনসহ দুইজন আটক

Related Posts

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না
প্রধান খবর

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
প্রধান খবর

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

Next Post
র‌্যাব-১২’র অভিযানে হেরোইনসহ দুইজন আটক

র‌্যাব-১২'র অভিযানে হেরোইনসহ দুইজন আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist