Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার মওলা বকস্ ৮৬ বছর ধরে হেঁটে চলাচল করেন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 8 August, 2022.
in লাইফস্টাইল
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

৮৬ বছরের মওলা বকস্ নতুন প্রজন্মের যেকোন তরুণের সাথে হাঁটার প্রতিযোগিতায় নামতে চান

তাঁর নাম মওলা বকস্ (৮৬)। ছোটবেলা থেকেই হেঁটে মাইলের পর মাইল চলা তার অভ্যাস। এই অব্যাসের কারনে মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের ডাক বাহক। কুষ্টিয়া জেলার বিএলএফ প্রধান বীর মুক্তিযোদ্ধা মারফত আলীর চিঠিপত্র নিয়ে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে পৌঁছে দিয়েছেন।

সেই থেকে শুরু করে আজ অবদি তিনি সব জায়গাতে হেঁটেই চলাচল করেন। ৭০ বছর ধরে তিনি এমনি করে হেঁটেছেন শত শত মাইল। ৮৬ বছর বয়সেও তিনি নিরন্তর পায়ে হেঁটেই সারেন তার প্রয়োজনীয় কাজকর্ম।

তিনি মুক্তিযুদ্ধ করেছেন, নাম তালিকাভুক্ত হয়নি। সর্বশেষ যাচাই-বাচাইয়ে তিনি ভাইভা বোর্ড ফেস করে এখন অপেক্ষায় আছেন। স্বপ্ন দেখছেন জীবনের শেষ বেলায় নাম উঠবে মহান মুক্তিযোদ্ধাদের তালিকায়।

মওলা বকস্ এর হেঁটে চলার বিষয়টি এ প্রজন্মের অনেকের কাছেই রূপকথার গল্পের মত আজব মনে হলেও মোটেই গুজব নয়।

তিনি ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ২ মেয়ে ও ২ ছেলের জনক। অশিতিপর মওলা বকস্’র বাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের মল্লিক পাড়ায়। পিতার নাম মৃত জেহের আলী। মওলা বকস্ যখন যুবক বয়সে দুরন্ত গতিতে হেঁটে চলতেন তখন এলাকার মানুষ তাঁকে ঝড়ের পাখি, তুফান মেইলসহ বিভিন্ন নামে তাঁকে আখ্যায়িত করতেন। বর্তমানে ৮৬ বছরের মওলা বকস্ এ যুগের যেকোন তরুণের সাথে হাঁটা প্রতিযোগিতায় চ্যালেঞ্জ নিয়ে হাঁটতে চান।

হাঁটার কারন জানতে চাইলে মওলা বকস্ বলেন, ছোটবেলায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় হেঁটেই চলতে হতো মানুষকে। হাঁটার শুরু সেখান থেকেই। তিনি আরো জানান, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মারফত আলীর অধীনে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধকালীন মারফত আলীর কৌশলগত অনেক গোপন সংবাদ মওলা বকস্ এর মাধ্যমে মেহেরপুর ও চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছানো হত। মারফত আলীর গোপন চিঠি নিয়ে মওলা বকস্ সকাল ৭/৮ টার মধ্যে নিজ গ্রাম আবুরী থেকে হেঁটে যেতেন মেহেরপুর। মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা, শিয়ালমারী হাট, ঝাঝারী বিল ও আব্দুলপুর রেলওয়ে ষ্টেশন ঘুরে আবার ওইদিন বিকাল ৩/৪ টার মধ্যে বাড়িতে ফিরে আসতেন।

এত রাস্তা কিভাবে যেতেন এবং আবার ওইদিনই বাড়ীতে ফিরতেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাঁটা শুরু হলে তিনি একটা আধ্যাত্ব শক্তি অনুভব করেন। যার ফলে ক্লান্তিহীনভাবে  দ্রুত হাঁটতে পারতেন।

এছাড়াও তিনি বাড়ী থেকে প্রাগপুর ও ইশ্বরদী পর্যন্ত পায়ে হেঁটে আবার দিনে দিনেই বাড়ী ফিরতেন। ফরিদপুর ও রাজবাড়ীতে প্রথম যখন পাকা রাস্তা নির্মাণ করা হয় তখন তিনি বাড়ী থেকে পায়ে হেঁটে ওই রাস্তার নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন বলেও জানান।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২২//

  
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় বঙ্গমাতার জন্মদিন পালিত

Next Post

কর্ণফুলী ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Related Posts

হার্ট ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন
লাইফস্টাইল

হার্ট ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

মশা তাড়াতে রসুনের কার্যকারিতা
লাইফস্টাইল

মশা তাড়াতে রসুনের কার্যকারিতা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৫টি উপকারী খাবার
লাইফস্টাইল

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৫টি উপকারী খাবার

Next Post
কর্ণফুলী ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কর্ণফুলী ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist