হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি ।। কুষ্টিয়ার দৌলতপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইকা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান,বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
এছাড়াও সাংবাদিক,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভোটার তালিকা হালনাগদকরণ, নতুন ভোটার নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সে বিষয়ে নানা আলোচনা ও মতামত পেশ, ভোটার নিবন্ধনের ফরম পূরণ করার জন্য যেসব প্রস্তুতি গ্রহণ সে বিষয়ে ধারণাসহ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা হতে কর্তনসহ নানা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম জানান,ভোটার তালিকা হালনাগাদ-২০২২ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে আগামী ১৭ আগস্ট এবং শেষ হবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবারের হালনাগাদে যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৭ বা তার পূর্বে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যদি কোনো ভোটার মারা গিয়ে থাকেন ভোটার তালিকা হতে তার নাম কর্তন করা হবে। সেই পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহকারী গেলে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে হালনাগাদ কাজে সহযোগিতা করবেন। মনে রাখবেন নির্ভুল তথ্য প্রদান করলে একটি নির্ভুল জাতীয় পরিচয়পত্র পাওয়া সম্ভব। তিনি আরো বলেন,ভোটারের জন্য তথ্য সংগ্রহের সিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে সকল ইউনিয়নে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।
আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২
প্রিন্ট করুন








Discussion about this post