Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সার ডিজেলের মূল্য বৃদ্ধিতে চাষীরা দুশ্চিন্তায়

কনি by কনি
Wednesday, 17 August, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সার ডিজেলের মূল্য বৃদ্ধিতে চাষীরা দুশ্চিন্তায়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।।চলতি রোপা আমন চাষ মৌসুমের শুরতেই অনাবৃষ্টির খরা, বিদ্যুৎ সংকটের মধ্যে বৃদ্ধি পেয়েছে সার ও ডিজেলের মূল্য। সার ও ডিজেলের দাম বৃদ্ধিতে প্রভাব পরেছে কৃষির সব ক্ষেত্রে। চাষাবাদে গুণতে হচ্ছে অতিরিক্ত খরচ। শত দুশ্চিন্তা মাথায় নিয়েই দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকরা আমন চাষে মাঠে নেমেছেন।

সপ্তাহ দুয়েক আগে অনাবৃষ্টির খরায় খানিক বৃষ্টিতে কৃষকের বুক কিছুটা শীতল হলেও আবার শুরু হয়েছে খরতাপসহ অনাবৃষ্টি। ফলে আমনের চারা রোপণের কাজ শেষ করতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।

এরইমধ্যে বিদ্যুৎ সংকট আর সারের দাম কেজিতে ৬ টাকা এবং ডিজেল ৩৬ টাকা বৃদ্ধি পাওয়ায় কৃষককের আবাদ খরচ বেড়ে গেছে। মৌসুমের শুরুতেই অনাবৃষ্টিতে মাঠে মাঠে আমন রোপণে সেচ দিয়ে চাষাবাদ শুরু হয়। শ্রাবণেও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন উৎপাদনের খরচ উঠানো নিয়ে শঙ্কায় চাষিরা।

এদিকে বাজারে পটাশ (এমওপি) সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। পটাশ সারের সংকটের বিষয়ে সার ডিলার খোরশেদুল আলম লালু বলেন, চাহিদানুযায়ী পটাশ সার সরবরাহ না পাওয়ায় কৃষকদের চাহিদানুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে আমদানী কমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে।

উপজেলার কিসমত লালপুর গ্রামের কৃষক রাজ কুমার বলেন, তিন একর জমিতে এবার আমন আবাদ করেছেন। চারা রোপণ শেষ হয়েছে। সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় তার খরচ গত বছরে দুই থেকে আড়াই হাজার টাকা হলেও এবছর খরচ হচ্ছে প্রায় পাঁচ হাজার। আবাদ খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ উঠবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

রাজারামপুর গ্রামের কৃষক গণেশ চন্দ্র বলেন, তিনি তিন একর জমিতে আমণ ধান রোপণ করেছেন। ইতোপূর্বে এক একর জমি চাষাবাদ করতে আড়াই থেকে তিন হাজার টাকায় সম্ভব হতো। কিন্ত এবার সার ও ডিজেলের দাম বৃদ্ধি ও সেচ দিতে এক একর জমিতে খরচ হচ্ছে প্রায় ছয় হাজার। চাষাবাদ খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এ অবস্থায় বর্গা চাষিদের কোন লাভ থাকবে না। 

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ২২ হাজার ৮৪৯ হেক্টোর। উপজেলা কৃষক রয়েছে ৩২ হাজার ৫৫৫ জন। উপজেলায় বিসিআইসি’র সার ডিলার রয়েছে ১০ জন এবং বিএডিসি ১২ জন। চলতি আমন চাষ মৌসুমে উপজেলায় ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই উপজেলার ৭০ শতাংশ জমিতে আমন রোপণ কাজ শেষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, এখনো আমন ধান রোপণের সময় আছে। শেষ পর্য়ন্ত আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এজন্য কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ের কৃষকদের সঙ্গে সার্বিক যোগাযোগসহ পরামর্শ দিয়ে যাচ্ছে।

আর//দৈনিক দেশতথ্য//১৭ আগষ্ট-২০২২

Tags: সার ডিজেলের মূল্য বৃদ্ধিতে চাষীরা দুশ্চিন্তায়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দিনাজপুরে হুইল চেয়ার বিতরণ

Next Post

ছাত্রলীগ পিটিয়ে ভাইরাল গার্ড মুসা

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
ছাত্রলীগ পিটিয়ে ভাইরাল গার্ড মুসা

ছাত্রলীগ পিটিয়ে ভাইরাল গার্ড মুসা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist