সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সার বিক্রিতে অনিয়মের
কারণে ১ টি বিসিআইসি ডিলার ও ১ টি খুচরা বিক্রেতার ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে সাপাহার উপজেলা সদর,আইহাই ইউনিয়ন ও পাতাড়ী ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান,উপ সহকারী উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিযানে মেসার্স দেলোয়ার ট্রেডার্স কে নিবন্ধন গ্রহণ ব্যতীত বিভিন্ন প্রকার সার ও কীটনাশক আমদানি, সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা এবং মেসার্স ওশান ট্রেডার্স কে বিধি বহির্ভূত ভাবে সার মজুদ করে রাখা এবং নির্ধারিত ইউনিয়নে সরাসরি কৃষকের নিকট বিক্রয় না করে খুচরা ব্যবসায়ীদের নিকট সার বিক্রয় করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন








Discussion about this post