Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

এক ফোন কলেই ব্যবসায়ির হারানো জিনিস উদ্ধার

কনি by কনি
Monday, 19 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
এক ফোন কলেই ব্যবসায়ির হারানো জিনিস উদ্ধার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, স্টাফ রির্পোটার: কর্ণফুলীর ব্যবসায়ি মোহাম্মদ সেলিম ওয়াহিদ রোববার (১৮ সেপ্টেম্বর) নিজের বাইকে করে রওয়ানা হন চট্টগ্রাম নগরীর সাগরিকা মোড়ের উদ্দেশে। গন্তব্য পৌঁছে তিন কাষ্টমস একাডেমী সংলগ্ন ‘এম কর্পোরেশন’ নামক জাহাজ ও টলি গাড়ির পার্স বিক্রির দোকানে। ওই দোকান থেকে তিনি ক্যাশ মেমো করে ১৪ হাজার ১৭০ টাকার (গার্ডার ও চ্যানেল) জিনিসপত্র কিনলেন। পরে এ সমস্ত জিনিসগুলো তাঁর মোটর সাইকেলে নেওয়া সম্ভব নয় বলে মোড়ে দাঁড়ানো একটি সিএনজি ডাক দিলেন।

সিএনজিতে সদ্য ক্রয় করা মালামাল রেখে ড্রাইভারকে পতেঙ্গা আব্বাস পাড়া বেড়িবাঁধ যাওয়ার জন্য বলে পিছু পিছু বাইকে আসতে লাগলেন। কিন্তু কিছু দুর আসার পর বৃষ্টি ও জ্যামের কারণে সিএনজি হারিয়ে যায়। ভাগ্যক্রমে সিএনজিতে মালামাল গুলো তুলে দেওয়ার সময় সিএনজি গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে রেখেছিলেন সেলিম ওয়াহিদ।

এভাবে কিছু সময় অতিবাহিত হবার পর নির্দিষ্ট গন্তব্যেও সিএনজির দেখা না পেয়ে ট্রাফিক পুলিশের শরনাপন্ন হন তিনি। সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সরকারি নম্বরে বিস্তারিত জানিয়ে হেল্প চাইলেন। সাথে সাথে টিআই সিএনজি গাড়ির নম্বর মেসেজ করতে বলেন। পাঠিয়ে দিলেন চট্টমেট্টো-থ ১৩-১৪১২।

ঘটনার দুই ঘন্টার মাথায় পাহাড়তলি সাগরিকা মোড়ের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি শনাক্ত করলেন ট্রাফিক পুলিশ। পরবর্তীতে ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারকে শনাক্ত করে হারানো মালামাল উদ্ধার করলেন। ভুক্তভোগীকে কল করলেন বিষয়টি জানিয়ে ট্রাফিক পুলিশ শাহীন হোসেন। সঙ্গে সঙ্গে ব্যবসায়ি সেলিম ওয়াহিদের স্বস্তি ফিরে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক পুলিশ কোন লিখিত অভিযোগ কিংবা জিডি ছাড়া একটা ফোন কলেই হারানো জিনিস উদ্ধার করলেন।  কিছুটা অবাক হলেন। মনে মনে ভাবলেন বিদেশের মতো দেশের পুলিশও অনেক উন্নত আজ।

জানতে চাইলে সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, ‘গত রাত  ৭টা ১৮ মিনিটের সময় একটা কল আসে সিএনজিতে কিছু টলি গাড়ির পার্স হারিয়েছে বলে। আমি শুধু সিএনজি নম্বরটি মেসেজ করে পাঠাতে বলি। পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এন এম নাসিরুদ্দি এর দিকনির্দেশনায় সার্জেন্ট হেপি এবং পুলিশ সদস্য শাহীন হোসেন উক্ত টলি গাড়ির পার্স উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিই।’ পরে জেনেছি গত ১৮ সেপ্টেম্বর রাত ৭ টার দিকে জনৈক মোঃ সেলিম ওয়াহিদ সিএনজিতে তার টলি গাড়ির পার্স উঠিয়ে সিএনজির ড্রাইভারকে আব্বাস পাড়া বেড়িবাঁধ যাওয়ার জন্য বলেন। সিএনজির পিছনে মোটরসাইকেলে ছিল। ভুলক্রমে সিএনজি ড্রাইভার অন্য জায়গায় চলে যায়।’
 
মোহাম্মদ সেলিম ওয়াহিদ বলেন, ‘সিএমপি কর্তৃক ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের সুফল পাচ্ছে সাধারণ মানুষ। ভুক্তভোগী মানুষেরা ২৪ ঘণ্টার মধ্যে পেয়ে যাচ্ছে তাদের হারানো প্রয়োজনীয় জিনিস। আমি মাত্র ২ ঘন্টায় ফেরত পেলাম। সিএমপি’র ডিজিটালাইজেশন কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে নগরবাসী।’

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের বিশেষ উদ্যোগে ২০২১ সালে ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হয় বিশেষ উদ্যোগ ‘আমার গাড়ি নিরাপদ’ যাত্রা। সিএনজিতে নারীসহ সব ধরনের যাত্রীদের নিরাপদের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।

আর//দৈনিক দেশতথ্য//১৯ সেপ্টেম্বর-২০২২

Tags: এক ফোন কলেই ব্যবসায়ির হারানো জিনিস উদ্ধার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাবুল আক্তারের মামলার আবেদনের আদেশ পিছিয়েছে

Next Post

ঘুষ না দেয়ায় প্রথম হয়েও চাকুরী পেলেন না দুই প্রার্থী

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
ঘুষ না দেয়ায় প্রথম হয়েও চাকুরী পেলেন না দুই প্রার্থী

ঘুষ না দেয়ায় প্রথম হয়েও চাকুরী পেলেন না দুই প্রার্থী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist