Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হয়েছে: খুলনায় ভূমি সচিব

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Monday, 10 October, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হয়েছে: খুলনায় ভূমি সচিব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনায় ‘ভূমিসেবা ও ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহীত পদক্ষেপসমূহের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে প্রায় শতভাগ ডিজিটালাইজড করা হয়েছে। এর সুফল দেশের প্রান্তিক মানুষ পেতে শুরু করেছে। প্রস্তুতি শেষ করে কয়েক মাসের মধ্যেই ভূমি উন্নয়ন কর আদায়ের পদ্ধতি শতভাগ অনলাইনভিত্তিক করে দেয়া হবে। তখন অফিস থেকে নগদ টাকা প্রদানের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করা ও দাখিলা পাওয়া যাবে না। সেবা গ্রহীতাদের সরাসরি অফিসে যেতে হবে না। এতে দুর্নীতি ও হয়রানির সুযোগ পুরোপুরি বন্ধ হবে।

তিনি বলেন, খুলনা বিভাগে ভূমির ই-নামজারিতে গড় নিষ্পত্তির সময় এখন ৪৫ দিনের মতো। এই সময়কে আরো কমিয়ে আনতে হবে। নামজারির কোন আবেদন বাতিল করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবশ্যই বাতিলের কারণ উল্লেখ করতে হবে। ই-পর্চা ডাকযোগে আবেদনকারীর ঠিকানায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে খুলনা জেলা প্রায় শতভাগ সফল উল্লেখ করে সচিব অন্য জেলাগুলোকে খুলনার মতো পদ্ধতি অনুসরণের আহবান জানান।

তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া, জলমহাল ব্যবস্থাপনা, ই-মিউটেশনসহ ভূমি মন্ত্রণালয়ের সকল সেবা অটোমেশনের আওতায় আনা হয়েছে। ভূমি ব্যবস্থাপনার সাথে যুক্ত কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের জন্য মোবইল অ্যাপস ‘বার্তা’ শীঘ্রই চালু হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সচিব বলেন, সেবা গ্রহীতাদের জন্য হৃদয়ে মমত্ববোধ থাকতে হবে। দাপ্তরিক কাজকে নিজের কাজ মনে করলে সব সমস্যার সমাধান হবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান এবং ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আলোচক ছিলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের পরিচালক মোজাফ্ফর আহমেদ এবং খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

ভূমি সংস্কার বোর্ড ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) অংশ নেন।

জা// দেশতথ্য বাংলা// ১০ অক্টোবর ২০২২//

Tags: ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হয়েছে: খুলনায় ভূমি সচিব
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এডভোকেট জিয়া হাবীব আহ্সান বিএইচআরএফ’র মহাসচিব

Next Post

বেগম জিয়াকে কারাগারে ফেরতের কথা ভাবতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
বেগম জিয়াকে কারাগারে ফেরতের কথা ভাবতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বেগম জিয়াকে কারাগারে ফেরতের কথা ভাবতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist