Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মিয়ামিতে ভবন ধস, ২২ লাশ উদ্ধার

সাইফুল by সাইফুল
Saturday, 3 July, 2021.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
মিয়ামিতে ভবন ধস, ২২ লাশ উদ্ধার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে যাওয়া বহুতল ভবনটির ধ্বংসস্তূপ থেকে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে এক দমকল বাহিনীর কর্মীর ৭ বছর বয়সি মেয়েসহ দুজনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১২৬ জনের খোঁজ মেলেনি। খবর বিবিসির।

ভবনধসের নবম দিনে শুক্রবার উদ্ধার অভিযানে এ দুজনের মরদেহ উদ্ধার হয়। আটকেপড়াদের জীবিত উদ্ধারের আশায় প্রথম থেকে অত্যন্ত সাবধানে চলে উদ্ধার অভিযান।

এনিয়ে এখন পর্যন্ত ৩ শিশুর লাশ উদ্ধার হলো। এর আগে গত বুধবার লুসিয়া গারা (৪) এবং এমা গারা (১০) নামে দুই বোনের লাশ উদ্ধার করা হয়।

মিয়ামি-ডেডের দমকল বাহিনীর প্রধান অ্যালান কমিনস্কি বলেছেন, এ অবস্থায় উদ্ধার কাজ চালিয়ে যাওয়া খুবই কঠিন কাজ।
জীাবত উদ্ধারের আশায় অত্যন্ত শতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

উদ্ধারকারী দলগুলো শুক্রবার ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়েও কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি।

মিয়ামির সাগর তীরবর্তী সার্ফসাইড এলাকায় চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ১৫৬ ইউনিটের ১২ তলা অ্যাপার্টমেন্টের বড় একটি অংশ স্থানীয় সময় গত ২৪ জুন ধসে পড়ে। ঘটনার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।

কী কারণে ভবনটির একটি অংশ ধসে পড়ল তা পরিষ্কার হয়নি। কিন্তু ২০১৮ সালে প্রকৌশলীদের একটি নিরীক্ষা প্রতিবেদনে ৪০ বছরের পুরনো ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে কাঠামোগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল।

১৯৮১ সালে নির্মিত এ ভবনটিতে সংস্কারকাজ চলছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।

ভবনের তলাগুলো ধসে পড়ে কেকের স্তরের মতো একটি ওপর আরেকটি স্তূপকৃত হয়ে আছে। ওই ধ্বংসস্তূপ সরালে ভেতরে চাপা পড়া অনেক মৃতদেহ মিলবে বলে উদ্ধারকর্মীদের ধারণা।

কর্মকর্তারা জানান, স্তূপকৃত তলাগুলোর ফাঁকফোকরে বাতাস আছে এমন কোনো জায়গায় উদ্ধারকারীরা জীবিত কাউকে খুঁজে পেতে পারেন এমন আশা এখনও আছে।

স্থানীয় দমকল বাহিনীর প্রধান অ্যালান কমিনস্কি বলেন, এখানে পরিস্থিতি খুবই জটিল, তার পরও আমরা আশা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।

কুকুর, ক্যামেরা, সোনার, ইনফ্রারেড স্ক্যানার ও ভারি যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে খুঁজে দেখছেন, ভেতরে জীবিত কারও উপস্থিতি পাওয়া যায় কিনা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

স্মরণে বেদনাদায়ক স্মৃতির একটি বিশেষ দিন

Next Post

সিনোফার্মের টিকার চালান ঢাকায় পৌঁছেছে

Related Posts

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
প্রধান খবর

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
প্রধান খবর

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
প্রধান খবর

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির

Next Post
সিনোফার্মের টিকার চালান ঢাকায় পৌঁছেছে

সিনোফার্মের টিকার চালান ঢাকায় পৌঁছেছে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist