Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাত বছর কারাদন্ড

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Wednesday, 26 October, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
আত্মহত্যার প্ররোচনা মামলায় সাত বছর কারাদন্ড
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁর বদলগাছী উপজেলায় একজন কিশোরীকে (১৭) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে বকুল হোসেন (৩৮) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বকুল হোসেন বদলগাছী উপজেলার গোপালপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৭ জুন বদলগাছী উপজেলার একজন কিশোরীকে একটি আমবাগানে একা পেয়ে আসামি বকুল হোসেন শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ঘটনার তিন দিন পর ওই কিশোরী বিষপানে আত্মহত্যা করে।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে ২০০৭ সালের ১৫ জুন আসামি বকুল হোসেন, তাঁর বাবা মকবুল হোসেন, মা জান্নাতুন নেছা ও পিন্টু মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ওই কিশোরীর বড় ভাই।

আদালত আবেদনটি আমলে নিয়ে বদলগাছী থানা পুলিশকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন। তদন্তে প্রাথমিকভাবে বকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৯ সালের ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(ক) ধারায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

অভিযোগ থেকে বকুলের বাবা মকবুল, মা জান্নাতুন নেছা ও পিন্টু মিয়াকে অব্যাহতি দেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(ক) এর ৩০ ধারায় আসামি বকুলকে সাত বছরের সশ্রম কারাদন্ড দেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি মকবুল হোসেন।

রায়ে সন্তুষ্ট জানিয়ে মকবুল হোসেন বলেন, আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদী তার ন্যায় বিচার পেয়েছেন। এ ধরণের অপরাধ ভবিষ্যতে কেউ যেন আর না করার সাহস পায় সেজন্যই এই কারাদন্ড ও জরিমানা।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী প্রকাশ চন্দ্র মন্ডল বলেন, এ রায়ে যুক্তির চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমার মক্কেল সঠিক বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।

জা//দৈনিক দেশতথ্য// ২৬ অক্টোবর, ২০২২//

Tags: আত্মহত্যার প্ররোচনা মামলায় সাত বছর কারাদন্ড
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামে ড্রেজার ডুবির ঘটনায় ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

Next Post

গাংনীতে স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যা

Related Posts

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭
স্থানীয় খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Next Post
গাংনীতে স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যা

গাংনীতে স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist