Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওগাঁর আমবাগানে মাসকলাই চাষ

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Friday, 28 October, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
নওগাঁর আমবাগানে মাসকলাই চাষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আম উৎপাদনকারী অন্যতম শীর্ষ জেলা নওগাঁর সাপাহারে আমবাগানের মধ্যে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে মাসকলাই। মাসকলাইয়ের বীজ ডাল হিসেবে বেশ জনপ্রিয়। ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটিও তৈরি হয় মাসকলাই ডাল থেকেই। তাই মাসকলাই ডালের চাহিদাও রয়েছে বাজারে। মাসকলাই চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়েনা। শুধু মাত্র দু-একবার ভিটামিন আর কীটনাশক স্প্রে করলেই যথেষ্ট। ফলে খরচও তেমন বেশী হয়না। যার ফলে অল্প খরচে বাম্পার ফলন এবং অধিক লাভের স্বপ্ন দেখছেন এ উপজেলার চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় এবারে প্রায় ২১০ হেক্টর আম বাগানে গাছের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে মাসকলাই। প্রতি হেক্টর জমিতে মাসকলাই ডাল উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে দেড় থেকে দুই মেট্রিক টন। যার উৎপাদন খরচ প্রতি বিঘা জমিতে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আবহাওয়া অনুকূলে থাকলে এ উপজেলায় মাসকলাই এর বাম্পার ফলনের আশা করছেন চাষী ও উপজেলা কৃষি অধিদপ্তর। এতে করে প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ বাদ দিয়ে উৎপাদিত ফসলের বাজার দর হিসাব মিলাতে গেলে, দেখা যায় লাভের অংক দাঁড়াবে কয়েকগুণ বেশী। তাই এই এলাকায় আম বাগানে গাছে ফাঁকে মাসকলাই চাষে ঝুঁকছেন কৃষকেরা।

সরেজমিনে শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার গোয়ালা, তিলনা ও শিরন্টি ইউনিয়নের বিভিন্ন স্থানে আম বাগান ঘুরে দেখা গেছে মাসকলাই চাষের এমন চিত্র। কাশিতাড়ার মাসকলাই চাষি আকবর আলী জানান, আম বাগানে গাছে ফাঁকে ফাঁকে বাড়তি ফসল হিসেবেই চাষ করি মাসকলাই। এই ফসল চাষে অধিক পরিচর্যার ঝামেলা নাই। আবার অল্প খরচে আয় আসে বেশি। তাই গত বছর থেকেই মাসকলাই চাষ শুরু করেছি। এবারও ৬ বিঘা জমিতে চাষ করেছি। তবে গত বছরের তুলনায় এবার ফুল ফল ভালো হয়েছে। আশা করছি গত বছরের থেকে এবার বেশি ফলন হবে।

মাসকলাই চাষি সালাউদ্দিন জানান, আম বাগানে সাথী ফসল হিসেবে চাষ যায় বিভিন্ন রকমের শাক সবজি। কিন্তু আম গাছ বড় হয়ে গেলে অন্য কোনো ফসল হয় না। তাই প্রতিবছর এই জমিতে কলাই চাষ করা হচ্ছে। করণ এই ফসলে তেমন কোনো খরচ লাগে না বাড়তি ফসল হিসেবেই পাওয়া যায়। আবার প্রতিবছর বাগানের গাছগুলোতে ঠিক মতো আমও হয়। এবার ১০ বিঘা জমিতে মাসকলাই চাষ করেছি। আশা করছি এবার ফলন আরও বেশি হবে।

মনোয়ারুল ইসলাম মনা নামে একজন কলাই চাষি জানান, ১২ বিঘা জমিতে এ বছর একটি আম বাগান গড়ে তুলেছি। আমার নতুন এই বাগানে ছোট ছোট আম গাছগুলোর ফাঁকে চাষ করছি মাসকলাই। মাসকলাইয় চাষে খরচ কম হওয়ায় গত বছর অল্প কিছু জমিতে মাসকলাই চাষ করেছিলাম। এতে আমার খরচ হয়েছিল প্রায় ৪-৬ হাজার টাকা। আর ওই জমি থেকে মাসকলাই হয়েছিল প্রায় ২১ মণ। যা বিক্রি করেছিলাম প্রায় ৫৭ হাজার টাকায়। তাই এবারও নতুন বাগানে ১২ বিঘা জমিতে চাষ করছি মাসকলাই। ফসলের বর্তমান অবস্থা দেখে আশা করছি এবার ফলন আরও বেশি হবে।

স্থানীয় কৃষক বাবুল আকতার জানান, গতবছর কম ছিল। এবার অনেকেই বেশী করে চাষ করেছে মাসকলাই। আমার এক প্রতিবেশী চাষীর মাসকলাই চাষের সফলতা দেখে আমার নিজের ৫ বিঘা জমিতে মাসকলাই চাষ করছি। ফলনও খুব ভালো হয়েছে। এই ফসল চাষে দু-একবার ভিটামিন আর কীটনাশক স্প্রে করলেই যথেষ্ট। তেমন বেশী খরচও নাই। বিঘা প্রতি সর্বোচ্চ ২ হাজার টাকা খরচ হতে পারে। প্রতি বিঘা জমিতে ৫-৭ মণ পর্যন্ত কলাই উৎপাদন হয়ে থাকে। মাসকলাই বাজারে ৩-৪ হাজার টাকা মণ হিসেবে বিক্রি হয়।

এ বিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরুজ্জামান টকি জানান, এবার উপজেলায় ২১০ হেক্টর জমিতে মাসকলাই চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা হেক্টর প্রতি ধরা হয়েছে দেড় থেকে দুই মেট্রিক টন। আর গত বছর চাষ হয়েছিল ৬৫ হেক্টর জমিতে। কৃষকদের আমরা মাসকলাই চাষে বিভিন্ন ভাবে সহায়তা করছি। মাসকলাই মাড়াইয়ের পর কৃষকের নায্যমূল্য নিশ্চিত করতে পারলে সামনের বছর মাসকলাই চাষ আরও বাড়বে।

জা// দৈনিক দেশতথ্য// ২৮ অক্টোবর, ২০২২//

Tags: নওগাঁর আমবাগানে মাসকলাই চাষ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নওগাঁয় সার্জেন্ট জহুরুল হক স্মরণে বক্তৃতা প্রতিযোগিতা

Next Post

বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই—খাদ্যমন্ত্রী

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই—খাদ্যমন্ত্রী

বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই---খাদ্যমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist