Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

লাইসেন্স ছাড়াই তারা সার ডিলার

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 1 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
লাইসেন্স ছাড়াই তারা সার ডিলার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ায় বছরের পর বছর ধরে লাইসেন্স (নিবন্ধন) নবায়ন ছাড়াই সার উত্তোলন করে আসছিলেন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশেনের (বিসিআইসি) দুই ডিলার। খামারবাড়ি ও উপজেলা কৃষি কর্মকর্তাদের ম্যানেজ করে আড়ালে এই কাজ চলছিল।

চলতি মাসে বিষয়টি টের পান কুষ্টিয়া খামারবাড়ির উপপরিচালক ড. হায়াত মাহমুদ। তিনি দুই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি ইস্যু করেন গত রোববার।  সোমবার জেলা সার, বীজ ও মনিটরিং কমিটির সভায় এ নিয়ে আলোচনার পর গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

অভিযুক্ত দুই ডিলার হলেন- সদর উপজেলার হরিনারায়ণপুর বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স হাসান অ্যান্ড কোং-এর হাসান ও মিরপুরের প্রতিষ্ঠান মেসার্স জাকির হোসেন-এর জাকির। এর মধ্যে হাসান প্রায় এক যুগ লাইসেন্স নবায়ন করেননি এবং জাকিরের লাইসেন্স বছরখানেক আগে মেয়াদোত্তীর্ণ হয়।

বিষয়টি স্বীকার করে জাকির হোসেন বলেন, লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে তিনি জানতেন। ব্যাংকে অর্থ জমা দিয়ে নতুন করে আবেদন করেন অফিসে। তবে অফিস থেকে কিছু জানায়নি। অপর ডিলার হাসানের ফোন বন্ধ পাওয়া গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয় থেকে চিঠি ইস্যুর পর সার বীজ মনিটরিং কমিটির সভায় বিষয়টি নিয়ে ব্যাপক হইচই হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। বিসিআইসি ডিলাররা অভিযুক্ত দুই ডিলারের পক্ষ নিয়ে কথা বলেন। তবে আপত্তি জানান সভার অন্য সদস্যরা। তাঁরা দুই ডিলারের নিবন্ধন বাতিলের দাবি জানালে জেলা প্রশাসক তদন্ত টিম গঠন করে দেন। তদন্ত প্রতিবেদন আসার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

একাধিক সূত্র জানিয়েছে, প্রতি দুই বছর অন্তর খামারবাড়ি থেকে ডিলারদের লাইসেন্স নবায়ন করতে হয়। সার তুলতে হলে লাইসেন্সের কপি জমা দেওয়া লাগে। তা না হলে সার উত্তোলন করতে পারেন না ডিলাররা। নিয়ম আছে, লাইসেন্স পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তা তা পরীক্ষা করে স্বাক্ষর করবেন।

কিন্তু দীর্ঘদিন নিবন্ধন ছাড়াই ওই দুই ডিলার সার উত্তোলন করে আসছেন। অভিযোগ উঠেছে, পুরোনো লাইসেন্সে তারিখ ঘষামাজা করে ফটোকপি করে ডিপোতে জমা দিয়ে তাঁরা সার তুলতেন। ড. হায়াত মাহমুদের নজরে আসার পর তিনি তাঁদের সার উত্তোলন সাময়িক বন্ধ করে দেন।

বিসিআইসি সার ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, অনিয়ম হলে পরে ব্যবস্থা নেওয়া হবে। খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ বলেন, লাইসেন্স ছাড়া সার উত্তোলনের নিয়ম নেই। দীর্ঘ সময় ধরে লাইসেন্স হালনাগাদ না করাও অপরাধ। এরপরও তাঁরা কীভাবে সার উত্তোলন করলেন তা খতিয়ে দেখা হবে।

জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখবে কৃষি দপ্তর। তাদের মতামত নিয়ে ডিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০১,২০২২//

Tags: সার ডিলার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইবি প্রেসক্লাবের সভাপতি হুরাইরা, সম্পাদক পাপ্পু

Next Post

ঢাকায় হেফাজত সম্মেলন করবে ১৭ ডিসেম্বর

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
ঢাকায় হেফাজত সম্মেলন করবে ১৭ ডিসেম্বর

ঢাকায় হেফাজত সম্মেলন করবে ১৭ ডিসেম্বর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist