Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাপাহারে উদ্বোধনের জন্য প্রস্তুত ১২ টি বীর নিবাস

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Tuesday, 1 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সাপাহারে উদ্বোধনের জন্য প্রস্তুত ১২ টি বীর নিবাস
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় নির্মিত বীর নিবাসগুলো প্রস্তুত হয়েছে। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১২ টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ‘বীর নিবাস” এখন পুরোপুরি প্রস্তুত হয়েছে।

জানাযায়, সারাদেশে নির্মিত বীর নিবাসগুলো একযোগে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্য হস্তান্তর করা হবে নির্মিত বীর নিবাসগুলো। এদিকে, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজ শেষ হওয়ার খবরে সংশ্লিষ্টদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। প্রথম পর্যায়ে এ উপজেলায় ১২ টি বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রস্তুত হয়েছে ১২ টি বীর নিবাস। পর্যায়ক্রমে সরকারীভাবে সকল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূরীকরণের জন্য ‘বীর নিবাস’ তৈরি করে দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ৬ টি ইউনিয়নে নির্মিত বীর নিবাসগুলো পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, এলজিইডি প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার সারাদেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেয়। এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সারাদেশে প্রতিটি উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চুড়ান্ত করে।

এ উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১২ টি বীর নিবাস নির্মান কাজ সম্পূন্ন হয়েছে। নির্মিত দৃষ্টিনন্দন পাকা ছাদ ঢালাইয়ের প্রতিটি বীর নিবাসে রয়েছে পানীয় জলের সু ব্যবস্থা সহ তিনটি বেড রুম, একটি গেস্ট রুম, দুইটি বাথরুম ও একটি কিচেন রুম।

‘বীর নিবাস’র জন্য চূড়ান্ত মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাবুদ বক্স, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আল্লা নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা মৃত আজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ বানী ইসরাইল বনি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের আবাসনের জন্য বরাদ্দ ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা। প্রতিটি আবাসন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ টাকা। আবাসন নির্মাণের পর এসব ঘরের নাম দেওয়া হয়েছে ‘বীর নিবাস’।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, বীর নিবাস মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। সাপাহারে সঠিক তদারকির মাধ্যমে প্রাক্কলন অনুযায়ী বীর নিবাসগুলো নির্মাণ করা হয়েছে।

জা// দৈনিক দেশতথ্য// ১ নভেম্বর, ২০২২//

Tags: সাপাহারে উদ্বোধনের জন্য প্রস্তুত ১২ টি বীর নিবাস
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আইনজীবী খুলনার ৩ আইনজীবীকে হাইকোর্টে তলব

Next Post

গাংনীতে জাতীয় যুব দিবস পালিত

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
গাংনীতে জাতীয় যুব দিবস পালিত

গাংনীতে জাতীয় যুব দিবস পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist