Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 4 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁয় রাস্তায় গাছ ফেলে বিভিন্ন পরিবহনে ডাকাতির সাথে  জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৬সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি 

কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) 

দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের বাসিন্দা তারেক ওরফে 

হৃদয় (২৫), একই উপজেলার মোয়াই গ্রামের বাসিন্দা জুয়েল (২৬), নিয়ামতপুর উপজেলার 

ভবানীপুর দামনাশপাড়া গ্রামের নুরুজ্জামান ওরফে সাগর (২৮) ও পরানপুর গ্রামের বিকাশ 

(২৬), মহাদেবপুর উপজেলার চককন্দরপুর গ্রামের হায়দার আলী (৩২) এবং পোরশা উপজেলার 

শোভাপুর গ্রামের বাসিন্দা মেহেদী (২১)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, রোববার (৩০ অক্টোবর) রাতে 

জেলার মহাদেবপুর উপজেলার সুলতানপুর নামক স্থানে পাকারাস্তার ওপর ৮-১০ জন ডাকাত 

সদস্য গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। ওই রাস্তায় যাওয়া মাইক্রোবাস ও 

পিকআপ আটকিয়ে লোকজনদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৮-১০টি মোবাইল 

ফোন এবং নগদ ২৮ হাজার টাকা লুট করে নেয়। এসময় তাদের মারপিট করা হয়।

ঘটনার পর মহাদেবপুর থানার দুলালপাড়া গ্রামের আবুল কালাম আজাদ বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা করেন। ওই অভিযোগের সূত্র ধরে নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা ডাকাতদের গ্রেপ্তারে তৎপর হয়। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার দিবাগত রাতে মান্দা, নিয়ামতপুর, পোরশা ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুট করা ৩টি মোবাইল ফোন, ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও এক সেট হ্যান্ডকাপ জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। এরা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তার ছয়জনের মধ্যে বিকাশ ও জুয়েল নামের দুই ব্যক্তি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন। দুই বছর কারাগারে থেকে কয়েক দিন আগে তারা মুক্তি পেয়ে আবারো ডাকাতি শুরু করে। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর-বদলগাছী সার্কেল) জয়ব্রত পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিয়ার রহমান, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বি//দৈনিক দেশতথ্য//৪ নভেম্বর, ২০২২//

Tags: আন্তঃজেলা ডাকাতনওগাঁয়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রশ্ন ফাঁসে জড়িত এক শিক্ষক বরখাস্ত: অন্যদের বেতন ও এমপিও স্থগিত

Next Post

গাংনীতে মাদক সেবীর কারাদন্ড

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
গাংনীতে মাদক সেবীর কারাদন্ড

গাংনীতে মাদক সেবীর কারাদন্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist