Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডিজিএফআই কর্মকর্তাসহ ২জন নিহত, র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 15 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ডিজিএফআই কর্মকর্তাসহ ২জন নিহত, র‌্যাব সদস্য গুলিবিদ্ধ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে র‌্যাবর একটি দলের উপর মাদক চোরাকারবারী রোহিঙ্গাদের শসস্ত্র সংগঠন আল ইয়াকিন এর সদস্যদের হামলায় এক ডিজিএফআই কর্মকর্তা ও এক রোহিঙ্গা নারী গুলিতে নিহত হয়েছে, এসময় এক র‌্যাব  সদস্য গুলিবিদ্ধ হয়। নিহত স্কোয়াড্রন লিডার হলেন, রেজোয়ান রুশদি (বিডি নাম্বার ৯৭০১ ) এবং রোহিঙ্গা নারী সাজেদা বেগম (২০)। আহত র‌্যাব  সদস্যের নাম সোহেল বড়ুয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রুর কোনারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। সীমান্ত চোরাকারবারী আল ইয়াকিন এর সদস্যরা মাদক ও অস্ত্র নিয়ে আসছে এমন খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব ।

এসময় র‌্যাবের উপর আল ইয়াকিন সন্ত্রাসীরা হামলা চালালে দুইজন নিহত ও র র‌্যাব সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নারী সাজেদা বেগম তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ১৯ নাম্বার ব্লকের নুরুজ্জামানের মেয়ে।

তুমব্রু সীমান্ত রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, অভিযান চলাকালে সন্ত্রাসীরা র‌্যাবের উপর গুলিবর্ষণ করে, এতে রোহিঙ্গা মহিলা মারা গেছেন।

আরো জানা গেছে, ঘটনায় র‌্যাব  সদস্য সোহেল বড়ুয়া গুলিবিদ্ধ হলে তাকে সোমবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার অপারেশন সম্পন্ন হয়। কক্সবাজার র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক নিত্যানন্দ দাশ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বলেন, রাত পৌণে ১০ টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক র‌্যাব সদস্যকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গত সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব  এবং ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাকারবারি সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। মাদক চোরাচালানকারীদের সঙ্গে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাকারবারিদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই’র একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাববের একজন সদস্য আহত হন।

এদিকে বান্দরবানের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারনে গত ১৭ অক্টোবর থেকে জেলার রুমা ও রোয়াংছড়ি এবং ২৩ অক্টোবর থেকে থানচি ও আলীকদম উপজেলায় পর্যটক যাতায়তে নিষেধাজ্ঞা জারি করা হলেও আলীকদমে প্রত্যাহার করা হয়, অন্য ৩ উপজেলায় নিষেধাজ্ঞা ফের আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত ২০ অক্টোবর জেলার রোয়াংছড়ি ও রাঙামাটি বিলাইছড়ির সাইজামপাড়ার দূর্গম এলাকায় যৌথ বাহিনীর ১০ দিনের অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৭জন ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩জনসহ মোট ১০ সদস্য কে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও সরাঞ্জামসহ গ্রেপ্তার করে র‌্যাব, এসময় তাদের ১টি আস্তানা ধ্বংস করা হয়। এই অভিযান এখনও চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে পর্যটক যাতায়তে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।

এই ব্যাপারে বান্দরবানের হোটেল মোটেল মালিক সমিতির অর্থ সম্পাদক রাজীব বড়ুয়া বলেন, পর্যটক আগমনে নিষেধাজ্ঞা থাকা ও সম্প্রতিক ঘটনার কারনে পর্যটন ব্যবসায়িরা বড় ধরণের লোকসান গুনছে।

আর এদিকে একের পর এক বান্দরবানে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার ও সম্প্রতি র‌্যাববের উপর হামলার ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনায় বান্দরবান জুঁড়ে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। প্রতিবছর শীত মৌসুমে জেলায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটলেও এবার নিষেধাজ্ঞা জারি থাকায় পর্যটক না আসার কারনে জেলার দুই শতাধিক হোটেল-মোটেল ও বিনোদনস্পটগুলো এখন পর্যটক শূন্য, ফলে আর্থিক ভাবে লোকসান গুনছে পর্যটন ব্যবসায়ীরা, এর এই নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের প্রত্যাশা করে হোটেল মোটেল মালিক সমিতির নেতারা।

এই ব্যাপারে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

বা// দৈনিক দেশতথ্য// ১৬ নভেম্বর//

Tags: ডিজিএফআই কর্মকর্তাসহ ২জন নিহত
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঢাকায় ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় সভা

Next Post

পর্যটকদের জন্য টেকনাফে, ব্যয় ৯১৩ কোটি

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
পর্যটকদের জন্য টেকনাফে, ব্যয় ৯১৩ কোটি

পর্যটকদের জন্য টেকনাফে, ব্যয় ৯১৩ কোটি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist