মাহাবুল ইসলাম, মেহেরপুরঃ গাংনীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে আজ সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়ামে সভার অয়োজন করে গাংনী উপজেলা আওয়ামী লীগ।
এসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অথিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু-সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন






Discussion about this post