Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রামে ‘বই উৎসব’ নিয়ে শঙ্কা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 26 December, 2022.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
চট্টগ্রামে ‘বই উৎসব’ নিয়ে শঙ্কা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: বছরের প্রথম দিনই ‘বই উৎসব’। বিনামূল্যে নতুন বই পাবে শিক্ষার্থীরা। এই ‘বই উৎসব’ নিয়ে রয়েছে শঙ্কা।
কেননা এখনো শতভাগ বই এসে পৌঁছেনি চট্টগ্রামে। সর্বশেষ তথ্যানুযায়ী, প্রাথমিক পর্যায়ে ২২ শতাংশ এবং মাধ্যমিক পর্যায়ে ৪১ শতাংশ বই পাওয়া গেছে। শতভাগ বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

বই না পাওয়ার মূল কারণ এখনো পর্যন্ত চাহিদার অর্ধেক অংশই ছাপাতে পারেনি ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’(এনসিটিবি)। আর এ কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অর্ধেক বইও আসেনি চট্টগ্রামে। এরপরও নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের বই দেওয়া হলেও বইয়ের ‘মান’ভালো না হওয়ারও আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

তারা জানিয়েছেন— সময়মতো সব বই পেতে মানের সঙ্গে ‘আপস’ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তারপরেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে, শতভাগ বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

জানা যায়, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩৪ কোটি বই ছাপানোর কাজ চলছে। এবার প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই ও শিক্ষক গাইড দেওয়া হচ্ছে। তবে প্রাথমিক স্তরের প্রায় অর্ধেক (৪৬ দশমিক ২৭ শতাংশ) বই এখনো ছাপা হয়নি। আর মাধ্যমিকে ছাপা বাকি ৩১ শতাংশ বই। এরমধ্যে গত ২২ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের প্রাথমিক পর্যায়ে ২২ শতাংশ এবং মাধ্যমিক পর্যায়ে ৪১ শতাংশ বই পাওয়া গেছে। বাকি ৫ দিন সময়ের মধ্যে সব বই পাওয়া যাবে না বলেও আশঙ্কা কর্তৃপক্ষের। যদিও তারা বিষয়টি পুরোপুরি মানতে নারাজ।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য চট্টগ্রামের প্রাক-প্রাথমিকে নতুন বইয়ের চাহিদা রয়েছে ৪৭ লাখ ৫২ হাজার ২৯৭টি। এরমধ্যে বই এসেছে সাড়ে ১০ লাখের মতো। আর মাধ্যমিকে বইয়ের চাহিদা রয়েছে ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি। এরমধ্যে মাধ্যমিকের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ১ কোটি ১০ লাখ ৪২ হাজার ২২৯টি। কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৯৬টি। এছাড়া মাদ্রাসা পর্যায়ে (ইবতেদায়ী ও দাখিল) শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ৪৬ লাখ ৩১ হাজার ৮৭৮টি। হিসেবে চাহিদার অর্ধেক বইও আসেনি চট্টগ্রামে।

মাধ্যমিকে প্রাপ্ত বইয়ের সংখ্যা ৪২ লাখ ৬২ হাজার ৫০৪টি। মাদ্রাসায় প্রাপ্ত বই ২২ লাখ ৪৮ হাজার ৯৬৩টি। সবমিলিয়ে বই এসেছে ৬৫ লাখ ১১ হাজার ৪৬৭টি। শতকরা হিসেবে প্রাপ্ত বইয়ের হার ৪১ দশমিক ২৪ শতাংশ। এখনো বই বাকি ৯২ লাখ ৭৮ হাজার ৪৩৬টি।

চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল আলম হোসাইনী বলেন, প্রতিদিনই বই আসছে আমাদের। গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের চাহিদার ৪১ শতাংশ বই হাতে এসে পৌঁছেছে। আশা করছি নতুন বছরের আগে সব বই পেয়ে যাবো। আমাদের স্টুডেন্টরা ক্ষতিগ্রস্থ হবে না।’

একই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার মো. নুর মোহাম্মদ বলেন, ‘বন্ধের আগের দিন পর্যন্ত মানে গত বৃহস্পতিবার পর্যন্ত ২২ শতাংশ বই এসেছে। হাতে এখনো কিছুদিন আছে। আশা করছি সময়ের মধ্যেই আমাদের সব বই চলে আসবে।’

দৈনিক দেশতথ্য/এসএইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রামগঞ্জে ৫০জন মুসল্লীকে বাইসাইকেল বিতরণ

Next Post

অবশেষে ৪৮ ঘণ্টা পর সেই পিতার লাশ দাফন!

Related Posts

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
শিক্ষা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি
শিক্ষা

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি

ভালুকায় নির্মাণসামগ্রী বিক্রি করে ভ্রমণের সংবাদ প্রকাশের পরে স্কুল ফান্ডে সমন্বয়
শিক্ষা

ভালুকায় নির্মাণসামগ্রী বিক্রি করে ভ্রমণের সংবাদ প্রকাশের পরে স্কুল ফান্ডে সমন্বয়

Next Post
অবশেষে ৪৮ ঘণ্টা পর সেই পিতার লাশ দাফন!

অবশেষে ৪৮ ঘণ্টা পর সেই পিতার লাশ দাফন!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist