Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাবনায় শিল্প ও বাণিজ্য মেলার অন্তরালে প্রতিদিনই চলছে লটারি জুয়া

সাইফুল by সাইফুল
Sunday, 1 January, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পাবনায় শিল্প ও বাণিজ্য মেলার অন্তরালে প্রতিদিনই চলছে লটারি জুয়া
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

প্রায় ২ সপ্তাহ ধরে পাবনার টেলিভিশন দর্শকরা টিভি সিরিয়াল দেখা ছেড়ে দিয়েছেন। কারণ সন্ধ্যা হলেই এখন পাবনায় শিল্প ও বাণিজ্য মেলা থেকে সরাসরি ‘কেবল টিভি নেটওয়ার্কের’ মাধ্যমে প্রচারিত হচ্ছে দোকান পাট ছাড়া বাণিজ্য মেলার দৈনিক লটারির ফলাফল ঘোষণা! যেখানে লটারির ড্র’ পরিচালক ‘ওঠাও বাচ্চা, নেড়ে চেড়ে ওঠাও’ বলে আকর্ষণীয় ঢং এ ঘোষণা করছে ফলাফল।

আর পাবনা শহর ও এর আওতাভুক্ত সিংহভাগ কেবল টিভির দর্শক লটারির নেশায় বুঁদ হয়ে দেখছে ওই দৃশ্য।
গত ১৭ ডিসেম্বর থেকে পাবনার রেলস্টেশন সংলগ্ন লষ্করপুরে এ শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করে পাবনা প্রেস ক্লাব। তীব্র শীত আর ঘনকুয়াশায় এ শিল্প ও বাণিজ্য মেলা চত্বরে তেমন ক্রেতার সমাগম না থাকলেও সার্কাসের অশ্লীল নৃত্য দেখার জন্য ও লটারি প্যান্ডেলেই কেবল উৎসূক জনতার ভীড় উপচে পড়ছে। শুধু লটারির নামে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার টিকিট বিক্রি করা হচ্ছে মেলা চত্বরসহ পাবনা সদর, সুজানগর, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বেড়া, সাঁথিয়া ও এর আশপাশের কমপক্ষে এক দেড়শ’ স্পটে।

এছাড়াও নামকাওয়াস্তের ওই শিল্প ও বাণিজ্য মেলার অন্তরালে সার্কাস প্রদর্শনের স্থলে সগৌরবে চলছে অশ্লীল নৃত্য। এ অশ্লীল নৃত্য দেখে এলাকার যুবসমাজের নৈতিক অবক্ষয় ও অধঃ পতন ঘটছে । অন্যদিকে, পুঁজি ভেঙ্গে ও ধারদেনা বা ঋণ নিয়েও এলাকার অসংখ্য গরীব, ধনীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ লটারির টিকিট কিনে প্রতিনিয়ত প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে ঘরে ফিরে হাঁ-হুঁতাশ করছে। ফলে, হাতে টাকা না থাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে তাদের জড়িয়ে পড়ার প্রবণতা দিনে দিনে বাড়ছে। আর প্রকাশ্যে দিবালোকে মাইকে ঘোষণা দিয়ে এ মেলায় লটারির নামে প্রতিদিন কোটি টাকার জুয়া বাণিজ্য পরিচালনা করছেন জনৈক লিটন!

লটারির নামে রমরমা জুয়া ও সার্কাসের অন্তরালে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হলেও ভূত তাড়ানো তেলের মধ্যে ভূত ঢুকে পড়ায় এসব অপকর্ম কিছুতেই রোধ করা সম্ভব হচ্ছে না বলে এলাকার সচেতন মহল অভিমত ব্যক্ত করেছেন।
পাবনার রেলস্টেশন সংলগ্ন লষ্করপুরে চলমান শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন স্থান থেকে আগত বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেল, শিল্প ও বাণিজ্য মেলায় কেনাকাটা করার জন্য এসে দেখলাম নামকাওয়াস্তে কিছু দোকান পাট থাকলেও সেখানে পছন্দসই কেনাকাটার জন্য তেমন কিছুই নেই। তবে লটারি ও সার্কাসের নগ্ননৃত্য দেখার জন্যই সিংহভাগ লোকজন এসেছে মেলায়। পুলিশ পাহারাও দিচ্ছে সেখানে। পুলিশ সম্ভবত লটারির আয়োজকদের নিরাপত্তা দিতেই সেখানে অবস্থান করছে… এমন মন্তব্যও করলেন অনেকেই। দেখার কেউ নেই! নেই প্রতিকারেরও বুঝি কেউ!

এ বিষয়ে মুঠোফোনে মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক রাইফা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী লিটনের সাথে তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ‘আমার কাজ হলো ইভেন্ট পরিচালনা করা।’ পাবনা শিল্প ও বাণিজ্য মেলায় লটারি চালানোর কোন অনুমোদন জেলা প্রশাাসন দিয়েছেন কি না? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আয়োজকেরা বলতে পারবেন।’

এদিন বেলা সাড়ে ১১ টায় মুঠোফোনে শিল্প ও বাণিজ্য মেলার অন্তরালে প্রতিদিন অর্ধ কোটি টাকার লটারির নামে জুয়া ও অশ্লীল নৃত্যের মতো বেআঈনী কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে পাবনা জেলা প্রশাসক মোঃ বিশ্বাস রাসেল হোসেন বাংলা খবর বিডি ডটকমকে বলেন, ‘আমরা লটারি বন্ধ করে দিয়েছি।’

খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ১ জানুয়ারি ২০২৩

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

Next Post

সেই বৃদ্ধা পাচ্ছে বসতঘর

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
সেই বৃদ্ধা পাচ্ছে বসতঘর

সেই বৃদ্ধা পাচ্ছে বসতঘর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist