শত কর্মব্যস্ততা থেকে নিজেদের কিছুটা প্রশান্তি দিতে এবং প্রকৃতির সাথে নিজেদের অবগাহন করাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা প্রতি বছরের ন্যায় এবারো আনন্দ ভ্রমণ উদযাপন করেছেন।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আনন্দ ভ্রমণ শেষে সকলে নিরাপদে নিজ নিজ কর্মস্থল দৌলতপুরে এসে পৌঁছান।
দৌলতপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে মেহেরপুরের মুজিবনগর,আমঝুপি’র নীলকুঠিসহ বেশ কিছু পর্যটন স্পট ভ্রমণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পরিবারের সদস্যরা। আনন্দ ভ্রমনে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নানসহ উপজেলা প্রশাসন ও পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।
দৌলতপুর উপজেলা প্রশাসনের এই বার্ষিক আনন্দ ভ্রমণ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সফলতার সাথে সম্পন্ন হওয়ায় আনন্দ ভ্রমণে অংশ গ্রহণকারী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,২৯ জানুয়ারি ২০২৩
প্রিন্ট করুন







Discussion about this post