Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রামগঞ্জে পানির অভাবে বোরো আবাদ ব্যাহতের শঙ্কা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 7 February, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
রামগঞ্জে পানির অভাবে বোরো আবাদ ব্যাহতের শঙ্কা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবোর চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন খালের রামগঞ্জ অংশে পানি না থাকায় চলতি মওসুমের বোরো আবাদ ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। পানির জন্য অনেকে বোরো ধান বপন করে পড়েছেন চরম বিপাকে। পানি সঙ্কটের কারনে মৌসুমের শুরুতেই অনেক কৃষক বোরো আবাদ করতেও সাহস পাচ্ছেন না বলে জানা যায়।
সরেজমিনে উপজেলার চন্ডীপুর, ইছাপুর, রাঘবপুর, নুনিয়াপাড়া, নয়নপুর, নারায়নপুর ও শ্রীরামপুরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ বীজতলায় বোরোর চারা পড়ে আছে। ১ মাসের মধ্যে উক্ত বীজতলা থেকে চারা উত্তোলন করে চাষাবাদ শুরুর কথা থাকলেও পানির অভাবে দেড়/দুই মাস অতিক্রম করায় অধিকাংশ বীজতলায় চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

কৃষক মোহাম্মদ হোসেন মিয়া জানান, কৃষকরা পানির অভাবে জমিতে লাঙ্গল দিতে পারছে না আবার অনেকে বিভিল্প উপায়ে পুকুর ও দীঘির পানি দিয়ে ধান বপন করলেও আবাদি জমিগুলোতে দেয়া পানি শুকিয়ে সদ্য লাগানো বোরো চারাগাছগুলোতে হলুদ বর্ন ধারণ করতে আবাদী জমিতেই চারা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

আবদুস সালাম নামের এক কৃষক জানান, বোরো মৌসুমে খালের পানির উপর ভরসা করেই এ এলাকার কৃষকরা বোরো আবাদসহ চাষাবাদ করে থাকে। কিন্ত সঠিক সময়ে পানি না পেলে উৎপাদন ব্যাহত হবে। এতে দিশেহারা হয়ে কৃষকরা উপজেলা কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরে পানি সংকট সমাধানের জন্য আবেদন করেছেন।
নয়নপুর গ্রামের কৃষক আবদুল কাদের (হেনজা) আমি এ বছর এনজিও ও ঋণদান সমিতি থেকে লোন নিয়ে পুকুরের পানি দিয়ে ৮০ শতাংশ জমিতে বোরো ধান রোপণ করি। কিন্তু খালে পানি সরবরাহ না থাকায় সব ধানগাছ নষ্ট হওয়ার পথে।

নারায়নপুরের কৃষক ট্রলি কামাল ও রাঘবপুরের শ্যামল বলেন, ৪৫০ শতাংশ জমিতে ধার দেনা করে বোরো ধানের চাষ করেছি, কিন্তু পানির অভাবে ধানগাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন কীভাবে দেনা পরিশোধ করব সে চিন্তায় আছি। নুনিয়াপাড়ার সিদ্দিক বলেন ২ একর জমিতে চাষ দিয়ে রাখছি পানির অভাবে বপন করতে না পারায় বীজতলায়ই নষ্ট হচ্ছে বোরো চারাগুলো।

এ ব্যপারে ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন খাঁন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সঙ্কট নিরসনে আবেদন করেছি। তিনি সমস্যাটি সমাধানের ব্যাপারে চেষ্টা করবেন বলেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার সত্যতা স্বীকার করে বলেন, এ বছর এ প্রকল্পের অধীনে সাড়ে নয় হাজার হেক্টর জমিতে বোরো ও ১৫ শ হেক্টর জমিতে রবি শস্য আবাদ হবে। জানুয়ারির প্রথম দিকে পানি আসার কথা থাকলেও চাঁদপুর সেচ প্রকল্পের মোটর খারাপ থাকায় এবং কোন কোন স্থানে খালে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় পানি আসতে দেরি হচ্ছে। সঠিক সময়ে পানি না পেলে উৎপাদন ব্যাহত হবে। তাই চাঁদপুর সেচ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। আশা করি পানির সমস্যা শীগ্রই সমাধান হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা বলেন, এ ব্যপারে স্থানীয় কৃষকসহ এলাকাবাসীর অভিযোগ পেয়ে কৃষি কর্মকর্তাকে সরজমিনে পাঠিয়েছি এবং উপজেলা উন্নয়ন সভায় বিষয়টি সমাধানে আলোচনা করেছি। পানি সংকট সমাধানের জন্য চাঁদপুর সেচ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাকে যোগাযোগ করার জন্য বলেছি। আশা করি অচিরেই পানির ব্যবস্থা হয়ে যাবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: রামগঞ্জে পানির অভাবে বোরো আবাদ ব্যাহতের শঙ্কা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দুর্ঘটনায় সবুজের সাজানো সংসার এলোমেলো

Next Post

জাতীয় শিশু পুরস্কার পেলেন সাকিব

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
জাতীয় শিশু পুরস্কার পেলেন সাকিব

জাতীয় শিশু পুরস্কার পেলেন সাকিব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist