Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্বস্তি ফিরে পেল উপকূল বাসী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 14 May, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
স্বস্তি ফিরে পেল উপকূল বাসী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া: ঘূর্নিঝড় ’মোখা’ আতঙ্কে র্নিঘুম রাত কাটিয়ে আজ রবিবার বিকেল ৪টার দিকে রোদের দেখা মেলায় স্বস্তি ফিরে পেল উপকূলবাসী।

শনিবার পায়রা সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেতের তথ্য জোরে সোরে উপকূলে প্রচারের পর সবারই দৃষ্টি ছিল সমুদ্র ও নদীর দিকে। সমুদ্রের ঢেউয়ে স্বাভাবিকের চেয়ে কতটা উম্মাদনা বেড়েছে, কতটুকু পানি বৃদ্ধি পেয়েছে নদীতে কিংবা বাতাসের গতিবেগ কতটা বেড়েছে, কখন আঘাত হানবে উপকূলে? এ গুলোই ছিল উপকূলের সাধারন মানুষের আলোচনার বিষয়। তবে শনিবার দুপুর পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখা যায়নি উপকূলবাসীর মধ্যে। সন্ধ্যে নাগাদ দু’চারটি আশ্রয় কেন্দ্রে দু’একশ মানুষ ও ক’টি মুজিব কেল্লায় কিছু গবাদি
পশুকে দেখা গেলেও আজ সকাল হওয়ার পর সব কিছু পূর্বের ন্যায় স্বাভাবিক বলা চলে।

এর আগে শনিবার সকাল থেকেই সমুদ্র সৈকত থেকে ট্যুরিষ্ট পুলিশ ও থানা পুলিশের সদস্যদের পর্যটকদের সরিয়ে নিতে দেখা গেছে। কুয়াকাটার সকল হোটেল, মোটেল, রিপোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষনা করা হয়। ঘূর্নিঝড় আঘাত
হানার খবরে আতংক বিরাজ করে ঝুঁকিপূর্ন বেড়িবাঁধের পাশে বসবাসকারীদের মাঝে। তবে তাদের কাউকেই আশ্রয় কেন্দ্রে উঠেতে দেখা যায়নি। সম্ভাব্য ঘূর্নিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পাপাশি কন্ট্রোল রুম খোলে পায়রাবন্দর
কর্তৃপক্ষ। বন্দরের চ্যানেলে থাকা ৩ টি মাদার ভ্যাসেল ও বেশ কিছু লাইটার
জাহাজ নিরাপদে সরিয়ে নেয় বন্দর কর্তৃপক্ষ। জেলায় ৭০৩টি আশ্রয়
কেন্দ্র,৪০টি মুজিব কেল্লা, ৮হাজার ৫৭০ জন সিপিপি সদস্য ও ৭৬ টি মেডিকেল
টিম প্রস্তুত রাখা হয়। জেলা সদরসহ সকল উপজেলায় কন্ট্রোলরূম খোলা হয়।
এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে তাৎক্ষনিক দূর্গত মানুষের খাদ্য সহায়তায়
৪০০টন চাল, ২লাখ খাবার স্যালাইন, ৪ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ ৮
লাখ ২২হাজার টাকা মজুদ রাখা হয়। ঝঁকিপূর্ণ বেড়িবাঁধ জরুরী মেরামত ও নলকুপ
গুলোতে লবন পানি প্রবেশ রোধে ব্যবস্থা নেয়াসহ উপজেলা প্রশাসন, অইন শৃংখলা
বাহীনি, ফায়ার সার্ভিস, বন বিভাগ ও বিদ্যুত বিভাগকে দ্রুত সেবা দিতে
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল নিয়ে সার্বক্ষনিক পস্তুত রাখা হয়। জেলা
প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের জনসাধারনের পাশে দাড়াতে দেখা যায়।
স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিববুর রহমানকে দেখা গেছে দলীয় নেতা-কর্মীদের
সাথে নিয়ে ঝূঁকিপূর্ন এলাকা সমূহ, মৎস্যবন্দর, জেলেপল্লী ও দূর্গত
মানুষের জন্য খোলা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে সাধারন মানুষের খোঁজ খবর
নিতে এবং ঘূর্নিঝড় ’মোখা’ মোকাবেলায় দায়িত্বপালনরত সরকারী, বেসরকারী ও
স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতে।

স্থানীয় আবহাওয় অধিদপ্তর ও সিপিপি সূত্র জানায়, অতিপ্রবল ঘূর্নিঝড় ’মোখা’
রবিবার অপরাহ্নে পায়রাবন্দর থেকে ২৪৫ কি.মি. দক্ষিন ও দক্ষিন পূর্ব দিকে
অবস্থান করছিল। ঘূর্নিঝড় কেন্দ্রের ৭৪ কি.মি. এলাকার মধ্যে বাতাসের
গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কি.মি.। এটি আজ সকাল ৯টার দিকে
ভাটার সময় টেকনাফ সীমান্ত উপকূল দিয়ে মায়ানমার উপকূল অতিক্রম শুরু করে।
যা সন্ধ্যা নাগাদ অতিক্রম শেষ করতে পারে। এর প্রভাবে উপকূলে আরও দু’একদিন
বৃষ্টি ও দমকা বাতাস হতে পারে। নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩-৫ ফুট
বৃদ্ধি পেতে পারে।

কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এখন অনেকটা শঙ্কামুক্ত
অবস্থানে আছি। ঘূর্নিঝড় পরবর্তী সময়ে নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে
কিছুটা বৃদ্ধি পেলেও আমাদের কৃষি ও মৎস্য খাতে এর তেমন কোন বিরুপ প্রভাব
পড়বেনা। কেননা ঘূর্নিঝড়ের সম্ভাব্যতায় সচেতনতামূলক প্রচার প্রচারনায়
আমাদের কৃষক ও মৎস্যজীবীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেখেছে।

স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিববুর রহমান বলেন, ঘূর্নিঝড় ’মোখা’
মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলীয়
নেতা-কর্মীদের সাথে নিয়ে ঝূঁকিপূর্ন এলাকা সমূহে সার্বক্ষনিক অবস্থান
নিয়েছি। দূর্গত মানুষের জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে আশ্রয়
কেন্দ্র, মুজিব কেল্লা, মেডিকেল টিম প্রস্তুত রাখা, খাবার সহ কার্যকর সকল
পদক্ষেপ নিয়েছি। আল্লাহর অশেষ রহমত আমাদের কলাপাড়া-রাঙ্গাবালী উপকূলে
ঘূর্নিঝড় আঘাত হানেনি। ঘূর্নিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায়ও আমাদের
প্রস্তুতি রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সন্ধান মেলেনি স্কুল ছাত্রী রিতুর, অপহরণ মামলা!

Next Post

মির্জাপুরে পাকুল্যা ও নাজিরপাড়ায় অভার ব্রিজ নির্মান কাজের উদ্ধোধন করলেন এমপি শুভ

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
মির্জাপুরে পাকুল্যা ও নাজিরপাড়ায় অভার ব্রিজ নির্মান কাজের উদ্ধোধন করলেন এমপি শুভ

মির্জাপুরে পাকুল্যা ও নাজিরপাড়ায় অভার ব্রিজ নির্মান কাজের উদ্ধোধন করলেন এমপি শুভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist