Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেন দপ্তরি

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 19 May, 2023.
in শিক্ষা
Reading Time: 2 mins read
0
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেন দপ্তরি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মৌলভীবাজারের জুড়ী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকের অনুপস্থিতিতে দপ্তরিকে দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। বৃহস্পতিবার (১৮ মে ) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সারাদেশের ন্যায় জুড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে চলছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। বুধবার ( ১৭ মে ) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা’ চলছিল। সকাল ১১টার দিকে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা চলাকালে কয়েকজন অভিভাবক দেখতে পান বিদ্যালয়ে কোন শিক্ষক নেই তাছাড়া দপ্তরি পরীক্ষা নিচ্ছেন।

অভিভাবকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে পুরো জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর পিতা মোস্তফা উদ্দিন বলেন, সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় অন্যান্য অভিভাবকরা বিষয়টি বললে কয়েকজন অভিভাবককে নিয়ে বিদ্যালয়ের ভিতরে গিয়ে সত্যতা পাই। দপ্তরি তারেকুল ইসলামের কাছে জানতে চেয়ে বললে তিনি জানান, শিক্ষকরা আসেননি। স্যাররা আমাকে পরীক্ষা নিতে বলেছেন। এরপর আমরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেই। পরে একজন শিক্ষিকা দুপুর ১২টায় ও একজন শিক্ষক দুপুর ১ টায় বিদ্যালয়ে আসেন। আমরা এ বিষয়টি স্কুল কমিটিকে জানিয়েছি।

এ বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিদিন তাদের ইচ্ছেমত মনগড়া সময়ে বিদ্যালয়ে আসা যাওয়া করেন। লেখাপড়ার মান একেবারে নেই বললেই চলে। দপ্তরি তারেকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টা পেরিয়ে গেলেও কোন শিক্ষক না আসায় আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন করি। তিনি নির্দেশ দেয়ায় আমি পরীক্ষা নেয়া শুরু করি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছ উদ্দিন মুঠোফোনে বলেন, মোট চারজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক ছুটিতে আছেন। আমিসহ ৩ জন শিক্ষক বিদ্যালয়ে আছি। শিক্ষিকা সান্তা রানী দে ও শিক্ষক আব্দুল হামিদ আসবেন মনে করে বুধবার সকালে প্রতিষ্ঠানের কাজে আমি বাইরে যাই। পরে শুনতে পেয়েছি তারা দু’জন দেরি করে এসেছেন। দপ্তরিকে পরীক্ষা গ্রহণের কথা বলেননি দাবী করে সামছ উদ্দিন জানান, আমি বিদ্যালয়ে এসে শিক্ষক হাজিরা খাতা দেখে নিশ্চিত হয়েছি শান্তা রানী দে ও আব্দুল হামিদ দেরীতে এসেছেন। মুঠোফোনে বারবার ফোন দিলেও সহকারি শিক্ষিকা শান্তা রানী দে ফোন ধরেননি। তার স্বামী ও এই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পুলক দে জানান, তিনি অভিভাবকদের নিকট থেকে বিষয়টি শুনেছেন।বিদ্যালয়ে দেরীতে আসার বিষয়ে সহকারী শিক্ষক আব্দুল হামিদ জানান, বৃষ্টির কারণে যানবাহন না পাওয়ায় বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়েছে।উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি একজন অভিভাবক আমাকে জানিয়েছেন।

এছাড়া দপ্তরীর পরীক্ষা নেওয়ার একটি ভিডিও দেখেছি। বৃহস্পতিবার (১৮ মে) এ বিষয়ে শিক্ষকদের কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শামসুল রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৮

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Next Post

মির্জাপুরে বর্ষিয়ান আওয়ামীলীগ নেতার ইন্তেকাল

Related Posts

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

Next Post
মির্জাপুরে বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকাল

মির্জাপুরে বর্ষিয়ান আওয়ামীলীগ নেতার ইন্তেকাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist