Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রূপগঞ্জের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রী পরিবারের মুঠোয় জিম্মি!

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 25 May, 2023.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
রূপগঞ্জের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রী পরিবারের মুঠোয় জিম্মি!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রূপগঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত

রাজধানীর উপকন্ঠের জনপদ রূপগঞ্জ। রূপগঞ্জের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান একজন মন্ত্রীর মুঠোয় জিম্মি। সেখানে শিক্ষা নিয়ে চলছে নৈরাজ্য কারবার। শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের কমিটি গুলোতে জেঁকে বসেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার পুত্রের শ্বাশুড়িকে সভাপতি করা হয়েছে। যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানহীন শিক্ষকরা ঢুকে পড়ছে।

এখানেই শেষ নয়, ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গুলো ঘরোয়া হওয়ায় যেমন চলছে নিয়োগ বাণিজ্য তেমনিভাবেই লোপাট হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠানের তহবিল। এর সাথে মানোন্নয়নে মন্থরগতি আর দলীয় কুপ্রভাব তো আছেই।

জানা গেছে রূপগঞ্জের অর্ধেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রধান হয়েছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। শুধু তাই নয় নিয়ম বহির্ভুতভাবে যোগ্যদের বাদ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রধান করা হয়েছে তার ছেলে গাজী গোলাম মতুর্জা পাপ্পা, গাজী গোলাম আসরিয়া বাপ্পী, স্ত্রী হাসিনা গাজীকে। অবাক করার মতো ব্যাপার হলো এই যে, তার পুত্রের শ্বাশুড়িকেও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ৪০টি  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ২০টি মাদ্রাসা ও ৫টি কলেজের মধ্যে স্থানীয় সাংসদ, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার কাছের ব্যক্তিদের  ক্রীড়া আর সহকারী শিক্ষকদের প্রধান করেছেন তিনি। যার ফলে তারা পাঠদানের চেয়ে দলীয় কর্মসূচীতেই বেশি ব্যাস্ত থাকেন।

২০১৬ সালে হাইকোর্টের দেয়া রায় অনুসারে স্থানীয় সাংসদ, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হতে পারবেন না।

২০০৯ সালে প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৫(২) ও ৫০ বিধি অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। যার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এমপিদের দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিশেষ কমিটিতে তারা থাকতে পারবেন না বলে সে রায়ে বলা হয়েছে।

আর রূপগঞ্জের এমপি এসব রায় ও বিধান অমান্য করে তিনি নিজে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন। এর পাশাপাশি প্রায় সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানেই তার আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অনুসারীদের রেখেছেন। এ অবস্থায় রূপগঞ্জের শিক্ষার মান তলানীতে গিয়ে ঠেকেছে। এসব কারনে ভেঙ্গে পড়েছে সেখানকার শিক্ষা ব্যবস্থা।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫,২০২৩//

Tags: রূপগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটে ৭ এপিবিএন’র কল্যাণ ও অপরাধ সভা

Next Post

কলাপাড়া আওয়ামী লীগের সভাপতিকে অব্যাহতি

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
কলাপাড়া আওয়ামী লীগের সভাপতিকে অব্যাহতি

কলাপাড়া আওয়ামী লীগের সভাপতিকে অব্যাহতি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist