Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কলাপাড়া আওয়ামী লীগের সভাপতিকে অব্যাহতি

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 25 May, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কলাপাড়া আওয়ামী লীগের সভাপতিকে অব্যাহতি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এমপিকে ‘রাতের ভোটের এমপি’ বলে মন্তব্য করার জের

জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ আসনের বর্তমান এমপিকে ‘রাতের ভোটের এমপি’ বলে মন্তব্যের জেরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মাহবুবুর রহমানকে দলের সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামীলীগ।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান, “বিতর্কিত মন্তব্যের কারণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

এরপর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। তিনি শোকজের জবাবও দিয়েছেন। এসব কাগজপত্র আমরা কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র থেকে বলা হয়েছে যে, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে যেন বহিস্কার করা না হয়।কিন্তু আমরা জটিলতা এড়ানোর জন্য জেলা কমিটির মিটিংয়ে তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছি। আবার কেন্দ্র থেকে যদি নির্দেশ দেয় তাহলে তাকে স্বপদে ফিরিয়ে বহাল করবো। এখন ১নং সহ সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন।”

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ১নং সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান জানান, “আমি এখন পর্যন্ত এ ব্যপারে কোন চিঠি হাতে পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর শুনতেছি।”

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার জানান, “উপজেলা সভাপতির যে বক্তব্য ভাইরাল হয়েছে সেটি এমন একটি স্পর্শকাতর বিষয় যা নিয়ে বাইরে কোথাও আমরা মিটিং পর্যন্ত করতে পারতেছিলাম না। যে কারণে জেলা আওয়ামীলীগের কাছে ব্যবস্থা গ্রহনের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম। এরপর জেলা আওয়ামীলীগ তাকে শোকজ করেছে কিন্তু শোকজের জবাব সন্তোষজনক হয়নি। এরপর গত ২৩ মে তারিখে জেলা আওয়ামীলীগের একটি বর্ধিত সভা হয়েছে সকল উপজেলার নেতৃবৃন্দদের নিয়ে। সেখানে সিদ্বান্ত হয়েছে যে, সভাপতির পদ থেকে অব্যাহতির প্রস্তাব কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠানো হোক।

উল্লেখ্য, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী রুমান পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বর্তমান এমপি অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানের একটি ছবি ফেসবুকে ‘মানবতার ফেরীওয়ালা’ লিখে পোষ্ট করায় গত ৬ মার্চ, বৃহস্পতিবার বিকেলে রুমানকে মুঠো ফোনে হুমকী দেন সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহবুবুবর রহমান।

এসময় তিঁনি বলেন,  ৭০ বছরের মধ্যে ৬০ বছর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারী আমি আর আমার বাপে। তুই বেটা কি কছ, ছেমড়া। আওয়ামীলীগ, ছাত্রলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নেতে হবে। তোর রাজনীতি করাডা আমি দেহাইতেছি।’

মুহুর্তের মধ্যে ভাইরাল হওয়া ওই অডিওতে আরও শোনা যায় তিঁনি বলছেন, ’তোর এমপি মানবতার ফেরীওয়ালা কি করছে, আমারে বুঝাইয়া দে। কয় কিলোমিটার রাস্তা করছে? রাতে ভোট হইয়া গেছে, হেই এমপি তোর। আওয়ামীলীগ আমি আর আমার বাপে। অন্যরা রাজাকার।’

এরপর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দরা এ ঘটনার প্রতিবাদে ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের বহিস্কার দাবীতে লাগাতার মানববন্ধন কর্মসূচী পালন শুরু করে। এতে দলীয় ভাবমূর্তি রক্ষায় জরুরী বৈঠকে বসে উপজেলা আওয়ামীলীগ। সভায় সর্ব সম্মতিক্রমে দলীয় সভাপতির পদ থেকে অব্যাহতির রেজুলেশন পাঠানো হয় জেলায়।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫,২০২৩//

Tags: কলাপাড়া আওয়ামী লীগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রূপগঞ্জের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রী পরিবারের মুঠোয় জিম্মি!

Next Post

বাঙালীর চেতনায় বিদ্রোহী কবি কাজী নজরুল

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
বাঙালীর চেতনায় বিদ্রোহী কবি কাজী নজরুল

বাঙালীর চেতনায় বিদ্রোহী কবি কাজী নজরুল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist