Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : কাদের

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 4 June, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : কাদের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সারা বিশ্বে স্যাংশন, যুদ্ধ, পাল্টা যুদ্ধ, নতুন নতুন সংঘাতে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। বড় বড় দেশগুলো যুদ্ধ করে একে অন্যকে নিষেধাজ্ঞা দেওয়ায় জিনিসপত্রের দাম বাড়ছে। সেটার জন্য কষ্ট করতে হচ্ছে বাংলাদেশের মতো দেশের সাধারণ মানুষদের। এই কষ্টের জন্য সরকার দায়ী নয়। বিশ্ব পরিস্থিতি আমাদের সংকটের মুখে ফেলে দিয়েছে।

রোববার (৪ জুন) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বরণসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৩ ঘণ্টা ঘুমান। বাকি সময় তিনি দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করেন। সারাদিন দেশের অর্থনীতির কথা ভাবেন। সাধারণ মানুষের কথা ভাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার চেয়ে আপনজন গরিব মানুষের আর একটাও নেই। গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয়, সৎ, পরিশ্রমী ও দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখে কোনো কিছু বাধে না। মুখে যা আসে তাই বলেন। মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। মিথ্যাকে পুঁজি করে তারা চলে। শেখ হাসিনা বিদেশে আনন্দ করার জন্য যান না। সম্প্রতি শেখ হাসিনা ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশগ্রহণের উৎসবে নালিশ করতে যাননি। তিনি গেছেন বাংলাদেশের জন্য সহযোগিতা চাইতে।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের গ্রামের বাড়ি শহরের চকপ্রাণ মহল্লায় কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা এবং পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘ ৬ বছর পর নওগাঁয় আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//

Tags: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : কাদের
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চা শিল্পকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

Next Post

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যাত্রা শুরু

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যাত্রা শুরু

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যাত্রা শুরু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist