Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চা শিল্পকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 4 June, 2023.
in কৃষি
Reading Time: 1 min read
0
চা শিল্পকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, চা শিল্পের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নে পথে এগিয়ে যাচ্ছে।

আজ রবিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় জাতীয় চা দিবস উদযাপন ও জাতীয় চা পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ চা বোর্ডের ছায়াতলে দেশের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চা উৎপাদনকারী ও বিপণনকারীদের পাশাপাশি বড় ভূমিকা পালন করছে এ শিল্পের সাথে সংশ্লিষ্ট অদম্য শ্রমিকগণ।

মন্ত্রী বলেন, শ্রমঘন এ শিল্পে শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান এবং বাগান মালিকগণ কাজ করে চলেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে।

চা শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন চা শ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার চায়ের রাজ্যখ্যাত শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে ৩য় জাতীয় চা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

রবিবার (৪ জুন) সকাল ১০টায় শ্রীমঙ্গলস্থ অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় মাঠে ‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’ প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ, মুক্তিযুদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, এফবিসিসিআই এর সভাপতি মো: জসিম উদ্দিন, টি ট্রেডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান এবং সাধারণ চা শ্রমিকদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল।
বিশেষ অতিথির বক্তব্যে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ, উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধা দিয়েছেন। চা শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সবাই শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বারুপ করেছেন। কাজেই চা শিল্পের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে চা বাগান মালিক ও বিপণনকারীসহ সবাইকে শ্রমিকবান্ধব চা শিল্প গড়ে তুলতে হবে। সাধারণ চা শ্রমিক নৃপেণ পাল বলেন, চা শ্রমিকদের ভূমি অধিকার ও আরও মজুরী বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
আলোচনা সভা শেষে বেলা ১২টায় দেশের চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি/ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছে। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সদন তুলে দেন। যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো হলো একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী শ্রীমঙ্গলের ভাড়াউড়া বাগান, (ফিনলে টি কোম্পানি), সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী মধুপুর চা বাগান (কেদারপুর টি কোম্পানি), শ্রেষ্ঠ চা রপ্তানিকারক (আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লি.), শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী মোঃ আনোয়ার সাদাত সম্রাট (পঞ্চগড়), শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান-জেরিন চা বাগান (ইস্পাহানি টি কোম্পানি), বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ কোম্পানি (কাজী এন্ড কাজী টি এস্টেট লি.), বৈচিত্র্যময় চা-পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা কোম্পানি (গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি.) এবং শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী চা শ্রমিক উপলক্ষী ত্রিপুরা-নেপচুন চা বাগান (ইস্পাহানি টি কোম্পানি)। অনুষ্ঠানে দেশের চা-বাগানগুলোর মালিক, শ্রমিক ও চা-শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পুরস্কার প্রদান শেষে চা দিবস উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী চা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
চা মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন ও বিক্রি করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু পাডেলিয়ন এবং শ্রীমলস্থ টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শনের ব্যবস্থাও ছিল। দর্শনার্থীদের জন্য দিনব্যাপী চা মেলা ছিল উন্মুক্ত।

দৈনিক দেশতথ্য//এইচ//

Tags: চা শিল্পকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Next Post

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : কাদের

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : কাদের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : কাদের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist