Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে ভিড়

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 10 June, 2023.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
ব্যারিস্টার সুমনের খেলা দেখতে ভিড়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁয় চলছে মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষ্যে শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টায় জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ক্রীড়া সংস্থা। এতে অংশ নেয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম নওগাঁ জেলা ফুটবল দল। এ খেলার মূল আকর্ষণ ছিল মাঠে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উপস্থিতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই আইনজীবীর ফুটবল খেলা দেখতে দুপুরের পর থেকেই নওগাঁ স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, বগুড়াসহ আশপাশের কয়েকটি জেলা থেকে আসেন ব্যারিস্টার সুমন ভক্তরা।

বিকেলের মধ্যেই দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়ামের সবকটি গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়। অনেকে স্টেডিয়ামের গ্যালারিতে জায়গা না পেয়ে আশপাশের বহুতল ভবনের ছাদে বসেই খেলা উপভোগ করেন। তীব্র গরম উপেক্ষা করে খেলা দেখতে আসা দূর-দূরান্তের দর্শকরা তৃপ্তি পান ব্যারিস্টার সুমনকে দেখে।

খেলা শুরুর আগে দর্শকদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন, নওগাঁর আমের মতোই সুমিষ্ট এই জেলার মানুষদের ব্যবহার। এটা আগে জানলে আরও আগেই এ জেলায় এসে ঘুরে যেতাম। প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে খেলতে এসেও আমাদের খেলোয়াড়রা ক্লান্তিবোধ করছেন না। তবে জলিল ভাইয়ের নওগাঁর টিমকে হারানো কঠিন।

জয়পুরহাটের বিশ্বাসপাড়া থেকে খেলা দেখতে এসেছেন সাদ আহম্মেদ। তিনি বলেন, ফেসবুকে ব্যারিস্টার সুমনের প্রতিটা পোস্টে নজর রাখি। সমাজের দুর্নীতিবাজ প্রভাবশালীদের বিরুদ্ধে সব সময় সোচ্চার তিনি। পাশাপাশি দেশ ও দেশের মানুষের জন্য তিনি অনেক ভালো কাজ করেন।

এটা দেখে আমিও ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। তাই গরমের মধ্যেও সুমন ভাইকে এক নজর দেখতে ছুটে এসেছি।বগুড়ার শান্তাহার থেকে এসেছেন সৈয়দ সাকিব। তিনি বলেন, ফুটবল-ক্রিকেট সব কিছুই আমার পছন্দের খেলা। নিজেও ক্রিকেট খেলায় পারদর্শী। একজন আইনজীবী হয়েও সুমন ভাই দেশীয় ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।

এটা দেখে আমার খুবই ভালো লাগে। নওগাঁয় তিনি আসছেন জেনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাই চলে এলাম।নওগাঁ শহরের হাট নওগাঁ মহল্লা থেকে এসেছেন পরশ, মাহি, সজীব, সুরিদ, প্রান্তসহ অন্তত ২৫ জন। তারা বলেন, টিভির পর্দায় এবং ফেসবুকে সুমন ভাইকে দেখেছি। এখন সামনা সামনি দেখতে পেরে অন্য রকম ভালো লাগা কাজ করছে। যাদের ফুটবল সম্পর্কে ধারণা নেই তারাও ছুটে এসেছেন। আজকে মাঠে উপস্থিত দর্শকদের কাছে মূল আকর্ষণ ফুটবল নয়, প্রত্যেকের আকর্ষণ ব্যারিস্টার সুমন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৯,২০২৩//

Tags: ব্যারিস্টার সুমন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ছিনতাই করা ব্যাটারী রিকসাসহ ছিনকারী আটক

Next Post

কালচারাল হেরিটেজ জোন কুষ্টিয়ার কুমারখালি শীর্ষক আলোচনা সভা

Related Posts

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা
খেলাধুলা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
খেলাধুলা

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

Next Post
কালচারাল হেরিটেজ জোন কুষ্টিয়ার কুমারখালি শীর্ষক আলোচনা সভা

কালচারাল হেরিটেজ জোন কুষ্টিয়ার কুমারখালি শীর্ষক আলোচনা সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist