Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে ভোটের মাঠে নতুন শংকা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 11 June, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেটে ভোটের মাঠে নতুন শংকা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শুধু ভোটাররাই নন, প্রার্থীরাও উৎকণ্ঠিত

সিলেটে প্রকাশ্যে অস্ত্রের মহড়া নিয়ে নতুন শংকায় ভোটাররা। ক্ষমতাসীন দলের পদধারী নেতার নেতৃত্বে সশস্ত্র মহড়ায় গোটা নগরীতে ভয় ভীতি আর উৎকন্ঠার উদ্রেক হয়েছে। এ আতঙ্কে উৎকণ্ঠিত শুধু ভোটাররাই নন, প্রার্থীরাও।

গত শনিবার সিলেটে মতবিনিময়কালে সিইসি’র কাছে এ আতঙ্কের কথা জানিয়েছেন প্রার্থীরা। তাদের দাবীর প্রেক্ষিতে কমিশন কিছুটা সরব হয়।

 হামলা, অস্ত্রের মহড়ার পর পুলিশি তৎপরতায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকায় পুলিশ টহল রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে ৭নং ওয়ার্ড এলাকা নীরব হয়ে পড়েছে। তবে গতকাল রাত পর্যন্ত পুলিশ প্রদর্শিত অস্ত্র উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার হওয়া ৩ জনকে অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

৭ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহ নির্বাচন কমিশনে যে অভিযোগ দিয়েছিলেন; সেটিই আমলে নিলো কমিশন। বৃহস্পতিবার রাতে  সিইসি’র সিলেটে অবস্থানকালে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের নোট পাঠান সিলেটের পুলিশ কমিশনার ইলিয়াস শরীফের কাছে। ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানালেন। নোট পেয়ে পুলিশ সরব হয়। রাতেই এয়ারপোর্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। বাদী কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহ। প্রধান আসামি আরেক প্রার্থী ও স্বেচ্ছাসেবক লীগের মহানগর সভাপতি আফতাব হোসেন খানসহ ২০/২২ জন। রাতে অস্ত্রধারীদের খোঁজে অভিযান শুরু করে পুলিশ। ভোরে নগরের বনকলাপাড়া ও হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৩ জনকে। এর মধ্যে অস্ত্রধারীকে বহনকারী মোটরসাইকেল চালকও রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- বনকলাপাড়া এলাকার আতিকুর রহমান, জুবের আহমদ ও হাজীপাড়া এলাকার নুরুজ্জামান। গত শুক্রবার রাতে মামলা দায়েরের পর কাউন্সিলর আফতাব হোসেন খানকে ভোটের মাঠে দেখা যায়নি। 

মামলার বাদী ও কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহ জানিয়েছেন, তার বাসার সামনে যারা এসেছিলেন তাদের অনেকেরই কাছে অস্ত্র ছিল। তবে তুহিন নামের এক যুবক অস্ত্র প্রদর্শন করেছিল। তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি অভিযোগ করেন, পুলিশ এখনো প্রদর্শিত আগ্নেয়াস্ত্র ও চিহ্নিত অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে এলাকায় ভীতির পরিবেশ বিরাজ করছে। আতঙ্কের কারণে তিনি নিজেও প্রচারণা থেকে বিরত রয়েছেন বলে জানান। 

এদিকে পুলিশের তৎপরতা শুরু হওয়ার পর থেকে ৭ নম্বর ওয়ার্ডে প্রচার-প্রচারণা কিছুটা কমেছে। বহিরাগতদের আনাগোনা নেই। গত ৫ই জুন নগরের ৭নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শাহনূরকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় শাহনূরের পা ভেঙে গেছে। তিনি বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খানের সমর্থক। এ ঘটনার পরদিন ভোরে নগরীর নূরানী দীঘির পাড়ের কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহ’র বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শন করেছিলেন কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান ও তার সহযোগীরা।

তবে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান জানান, ‘৫ই জুন রাতে জালালাবাদ এলাকায় তার কর্মী শাহনূরকে বহিরাগত সন্ত্রাসীরা মহড়া দিয়ে হামলা করেছে। এ ঘটনায় শাহনূর এখনো হাসপাতালে রয়েছে। শাহনূরের ওপর হামলার ঘটনার সঙ্গে কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহ জড়িত। এ ব্যাপারে শাহনূরের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

এয়ারপোর্ট থানার ওসি মো. মঈন উদ্দিন জানিয়েছেন, ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদর্শিত অস্ত্র উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২৩//

Tags: সিসিক নির্বাচন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Next Post

সিলেটে মর্মান্তিক দুর্ঘটনার ঘাতক ট্রাকচালক আটক

Related Posts

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ
স্থানীয় খবর

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন
স্থানীয় খবর

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

Next Post
সিলেটে মর্মান্তিক দুর্ঘটনার ঘাতক ট্রাকচালক আটক

সিলেটে মর্মান্তিক দুর্ঘটনার ঘাতক ট্রাকচালক আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist