Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে মর্মান্তিক দুর্ঘটনার ঘাতক ট্রাকচালক আটক

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 11 June, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেটে মর্মান্তিক দুর্ঘটনার ঘাতক ট্রাকচালক আটক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেটের নাজিরবাজার এলাকায় আলোচিত সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল পটুয়াখালী সদর উপজেলা থেকে তাকে আটক করে।

আটক ট্রাকচালক মো. শফিকুল ইসলাম (২৭) শেরপুর সদর থানাধীন নয়াপাড়া মোকসেদপুর এলাকার মো. মিস্টার মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল আলম।

এর আগে, গত ৭ জুন ভোরে ৩০জন নির্মাণ শ্রমিক প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্যে একটি ডিআই পিকআপযোগে (যার রেজিঃ নং-সিলেট ন-১১- ১৬৪৭) সিলেট থেকে তাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন নাজির বাজারের নিকটস্থ কুতুবপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিলেটগামী একটি আলুভর্তি ট্রাকের (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ট-১৩-০৭৮০) সাথে শ্রমিকদের বহনকারী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ারসার্ভিস ও দক্ষিণসুরমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ১৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরো ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি ১৪ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত সজিব আলীর ছেলে রশিদ আলী (২৫), শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে দুলাম মিয়া (২৬), একই উপজেলার বাবনগাঁ গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে শাহিন মিয়া (৪০), দিরাই উপজেলার আলীনগর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে হারিস মিয়া (৬৫), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হলদিউড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম (৪৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সায়েদ নূর (৫০), শান্তিগঞ্জ উপজেলার তলেরতন গ্রামের মৃত আওলাদ উল্লার ছেলে আওলাদ হোসেন (৬০), দিরাই উপজেলার পাথারিয়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে একলিম মিয়া (৫৫), গচিয়া গ্রামের বারিক উল্লার ছেলে সিজিল মিয়া (৫৫), ভাটিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সৌরভ মিয়া (২৭), নেত্রকোনার ভারহাট্টা উপজেলার দশদার গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ মিয়া (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের শমসের নুরের মেয়ে মেহের (২৪), দিরাই উপজেলার মধুপুর গ্রামের সোনা মিয়ার ছেলে দুদু মিয়া (৪০), একই গ্রামের শাহজাহানের ছেলে বাদশা (২২) ও দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মায়েদ নুরের ছেলে বাদশা (২২)।

এ ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক সায়েদ নূরের ছেলে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় গত ৭ জুন বিকালে অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। এরপরই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এর একপর্যায়ে আজ রবিবার ভোরে ঘাতক ট্রাক চালককে আটক করে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ট্রাক চালককে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েন র‍্যাব-৯ এর সিনিয়র এএসপি আফসান আল আলম।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২৩//

Tags: ঘাতক ট্রাকচালক আটক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটে ভোটের মাঠে নতুন শংকা

Next Post

শাবিতে তৈরি হচ্ছে গাড়ি পার্কিং জোন’

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
শাবিতে তৈরি হচ্ছে গাড়ি পার্কিং জোন’

শাবিতে তৈরি হচ্ছে গাড়ি পার্কিং জোন’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist