Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পিতার স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 24 June, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
পিতার স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নতুন রুপে সাজানো ‘বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন তাঁর পুত্র চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

২৪ শে জুন (শনিবার) রাত সাড়ে ৮ টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়স্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সৌজন্যে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি তিনি উদ্বোধন করে উম্মোচন করেন।

উদ্বোধনকালে চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্ণফুলী শাখার ম্যনেজার জসিম উদ্দীন আমজাদী, আনোয়ারা হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ এবং কর্ণফুলী উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মৃতিস্তম্ভ বিষয়ে কর্ণফুলী উপজেলা আ.লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু বলেন, দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম কর্ণফুলী তৃতীয় সেতু। এই সেতু নির্মাণ করার পিছনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইউসিবি ব্যাংকের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র অবদান অস্বীকার্য। তিনি এই এলাকার মানুষের জন্য কাঠামোগত উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্মৃতি আমরা বহন করি প্রতিনিয়ত। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মইজ্জ্যারটেকে এলাকাবাসীর দাবির মুখে চত্বরটি নির্মাণের পর তাঁর নামে নামকরণ করা হয়। অতীতে স্থানটি ঝোপ-ঝাপে জঙ্গলে পরিণত ছিল। এখন বদলে গেছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্ণফুলী উপজেলা শাখার ব্যবস্থাপক জসিম উদ্দীন আমজাদী বলেন, ‘এই স্মৃতিস্তম্ভটি নির্মাণে ইউসিবি ব্যাংকের হেড অফিস অর্থায়ান করেছেন। যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও স্থাপত্য বিদ্যার শিক্ষার্থীরা এটি নির্মাণে সময় ব্যয় করেছেন।’শহরের প্রবেশদ্বার মইজ্জ্যারটেক চত্বরের সৌর্ন্দয্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করায় কর্ণফুলী উপজেলার সাধারণ মানুষজন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, মইজ্জ্যারটেক এই মোড়ের ব্যাস ৩৬ মিটার ও ১৩ মিটার চারপাশের সড়কে আবৃত চত্বরটি ২০১০ সালে সাবেক প্রবাসী ও জনকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও পটিয়ার সংসদ সদস্য বর্তমান হুইপ শামশুল হক এমপি চত্বরটির নামফলক উদ্বোধন করেন। যা দীর্ঘ ১৩ বছর পর নতুন রূপ পেয়েছে। এতে কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্তরের লোকজন ব্যাপক খুশি হয়েছেন বলে জানা যায়।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৪,২০২৩//

Tags: ভূমিমন্ত্রী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দেড় কিলোমিটার জুড়ে পদ্মার ভাঙন অব্যাহত

Next Post

ফ্রান্সে বড়লেখার এক প্রবাসীর গলা কাটা লাশ

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
ফ্রান্সে বড়লেখার এক প্রবাসীর গলা কাটা লাশ

ফ্রান্সে বড়লেখার এক প্রবাসীর গলা কাটা লাশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist