Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শিক্ষার্থীকে এসিড নিক্ষেপের ১৭ বছর পর যাবজ্জীবন জেল

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 18 July, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
শিক্ষার্থীকে এসিড নিক্ষেপের ১৭ বছর পর যাবজ্জীবন জেল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এক শিক্ষার্থীকে এসিড নিক্ষেপ করেছিলেন শিক্ষক মোস্তফা কামাল

নওগাঁয় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় অনার্স ২য় বর্ষের এক শিক্ষার্থীকে এসিড নিক্ষেপের ঘটনায় মোস্তফা কামাল (৫২) নামে এক ক্যারাতে শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে নওগাঁর এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক নূরুজ্জামান সরকার এ কারাদন্ডাদেশ প্রদান করেন। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত মোস্তফা কামাল শহরের রজাকপুর খলিফাপাড়া মহল্লার মৃত জনাব আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট মোজাহার আলী।

আদালত সূত্রে জানা যায়, শহরের পার নওগাঁ মধ্যপাড়া মহল্লার বাসিন্দা হালিমা আক্তার রেখা ১৭ বছর আগে নওগাঁ সরকারী কলেজে অনার্স ২য় বর্ষে পড়াশোনা করতেন। পাশাপাশি একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন তিনি। কলেজে পড়া অবস্থায় হালিমা ও তার ভাই ওমর ফারুক শহরের মুক্তির মোড়ে ইয়াংকিং মার্শাল আর্ট একাডেমীতে ক্যারাতে শিখতে ৬ মাসের প্রশিক্ষণে ভর্তি হয়েছিলেন।

সেই সুবাদে ক্যারাতে শিক্ষক মোস্তফা কামালের সঙ্গে তাঁদের পরিচয়। এক পর্যায়ে মোস্তফা কামাল বিবাহিত হওয়া সত্বেও হালিমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তা প্রত্যাখান করাতেই ঘটে বিপত্তি। বিয়েতে রাজি না হওয়ায় পরের দিন ২০০৬ সালের ১১ মে ভোর ৫টার দিকে হালিমার বাড়িতে ঢুকে তাকে এসিড নিক্ষেপ করেন মোস্তফা কামাল। এতে শরীরের বেশ কয়েকটি অংশ মারক্তকভাবে ঝলসে যায় হালিমার। তাৎক্ষণিক হালিমাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে ওইদিনই থানায় মোস্তফা কামালের বিরুদ্ধে এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫ (ক) ও (খ) ধারায় মামলা করেন তার বাবা রহমত আলী মন্ডল। দীর্ঘ ১৭ বছর ধরে চলে এ মামলার বিচারিক প্রক্রিয়া। মঙ্গলবার (১৮ জুলাই) মামলাটির রায়ের তারিখ নির্ধারন করেন নওগাঁর এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক নূরুজ্জামান সরকার। মামলায় দীর্ঘ শুনানি শেষে এসিড অপরাধ দমন আইনের-৫ (ক) ধারার অপরাধটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মোস্তফা কামালকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোস্তফা কামালের স্ত্রী সম্পা আক্তার বলেন, অন্যায়ভাবে আমার স্বামীকে এই সাজা দেয়া হয়েছে। এখানে ন্যায় বিচার করা হয়নি। বিচারক বাদীর আবেগকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই শীঘ্রই উচ্চ আদালতে আপিল করবো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোজাহার আলী বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এসিড নিক্ষেপের শাস্তি কতটা ভয়বহ তা সম্পর্কে সমাজে একটি মেসেজ পৌঁছাবে। এতে আগামীতে এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৮,২০২৩//

Tags: এসিড নিক্ষেপ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জামালপুরে বিএনপির গণপদযাত্রা

Next Post

কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে সংবর্ধনা

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে সংবর্ধনা

কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে সংবর্ধনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist