Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রয়াত সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 31 July, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
প্রয়াত সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি), চেয়ারম্যান প্রয়াত কামরুল ইসলাম চৌধুরী স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এফইজেবির নির্বাহী কমিটির এক স্মরণসভা আজ সোমবার অনুষ্ঠিত হয়।
বক্তারা এদেশের পরিবেশ সাংবাদিকতায় কামরুল ইসলাম চৌধুরীর বলিষ্ঠ ও বহুমাত্রিক অবদানের কথা তুলে ধরেন। সেইসঙ্গে এফইজেবিকে আরও গতিশীল ও শক্তিশালী করার উপর জোর দেন।
এফইজেবি চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী গত ২ মে ইন্তেকাল করেন।

এফইজেবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এফইজেবির সাধারণ সম্পাদক হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সাংবাদিক নেতা আবদুল জলিল ভূঁইয়া, কাদের গনি চৌধুরী, কোষাধ্যক্ষ অরুণ কর্মকার, সাহিদুল ইসলাম চৌধুরী, মফিজুর রহমান, বখতিয়ার রানা,অদিতি রহমান, শাহনাজ রিতা ও শামীমা চৌধুরী।

সাইফুল আলম কামরুল ইসলাম চৌধুরীসহ এফইজেবি প্রতিষ্ঠা ও বিকাশে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, কামরুল ইসলাম চৌধুরীর অবদানকে তুলে ধরতে হলে সবার আগে এফইজেবিকে রক্ষা করতে হবে। তিনি দ্রুত বড় আকারে একটি স্মরণসভা আয়োজন এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

হাসান হাফিজ বলেন, এ দেশের পরিবেশ সাংবাদিকতা আর কামরুল ইসলাম এক অবিচ্ছেদ্য সত্তা। এ দেশের পরিবেশ সাংবাদিকতাকে তিনি নিয়ে গেছেন আন্তর্জাতিক পরিসরে। হাসান হাফিজ তার বক্তব্যের শুরুতে কামরুল ইসলাম চৌধুরীসহ এফইজেবির সকল প্রয়াত সদস্যকে স্মরণ করেন। তিনি প্রয়াত কামরুল ইসলাম চৌধুরীর স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশের প্রস্তাব দেন।

আবদুল জলিল ভূঁইয়া বলেন, এফইজেবি এমন একটি প্রতিষ্ঠান, যেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমাদের সহযোগিতা করেছেন কামরুল ইসলাম চৌধুরী। তাঁর স্মৃতি বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব।

কাদের গনি চৌধুরী বলেন, কামরুল ইসলাম চৌধুরী স্যানিটেশন, আর্সেনিক, পলিথিন, টুস্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করাসহ পরিবেশের সকল সমস্যাকে মিডিয়াতে তুলে ধরেছেন। তাই রাষ্ট্রের প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে তাঁর অবদানকে তুলে ধরতে হবে।

অরুণ কর্মকার বলেন, দেশে বিদেশে কামরুল ইসলাম চৌধুরীর হাত ধরে পরিবেশ সাংবাদিকতা বিকশিত হয়েছে। তিনি পুনরায় সকলকে কর্মমুখর হওয়ার কথা বলেন।

সভার সভাপতি বদিউল আলম এফইজেবি প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে, তাঁদেরকেও স্মরণ করার কথা বলেন। তিনি আন্তর্জাতিক ফোরামে কামরুল ইসলাম চৌধুরীর প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, এফইজেবি বেঁচে থাকলেই কামরুল ইসলাম চৌধুরীও বেঁচে থাকবেন।

সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসা, পৃষ্ঠপোষক সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া, প্রয়াত মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াসহ এফইজেবি’র গঠন ও প্রসারে যাঁদের অবদান রয়েছে, তাঁদেরকে স্মরণ করেন। আগামী ৬ আগস্ট পরবর্তী নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশতথ্য//এস//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মধুপুরে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

Next Post

মৌলভীবাজারে যুবলীগের অবস্থান কর্মসূচি

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
মৌলভীবাজারে যুবলীগের অবস্থান কর্মসূচি

মৌলভীবাজারে যুবলীগের অবস্থান কর্মসূচি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist