Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বরেণ্য কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুবার্ষিকী আজ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 26 August, 2023.
in স্মৃতিচারণ/স্মরণ
Reading Time: 1 min read
0
বরেণ্য কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুবার্ষিকী আজ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বরেণ্য কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের ২য় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ২৮ আগস্ট রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৯ বছর। 

রাহাত খান কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামে ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রায় ছ’শ বছরের পুরনো সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারে সন্তান । ১৯৬৯ সালে তিনি দৈনিক ইত্তেফাকে সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন জীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পরে সম্পাদক হিসেবে দায়িত্ব পাপলন করেছেন। ইত্তেফাকে উপ-সম্পাদকীয় কলামে সুহৃদ ছদ্ধনামে ‘চতুরঙ্গ’ কলামটিকে তিনি পাঠক প্রীয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন। সময়ের হিসেবে ষাটের দশকের লেখক রাহাত খান গদ্য রচনায় ছিলেন, অনবদ্য, ভিন্নমাত্রিক এবং অসাধারণ। তার উত্তুঙ্গস্পর্শি উচ্চতা সাহিত্যে তাকে বিশিষ্ট এবং আলাদাভাবে চিহ্নিত করে। তার শুরু গল্প লেখা দিয়ে। পরে উপন্যাস। তার গল্পগ্রন্থ অনিশ্চিত লোকালয়, ভালো মন্দের টাকা, অন্তহীন যাত্রা ইত্যাদি। উপন্যাস অমলধবল চাকরি, এক প্রিয় দর্শিনী, ছায়া দম্পতি, হে শূন্যতা, হে অনন্তের পাখি, সংঘর্ষ, মধ্য মাঠের খেলোয়াড়, হে মাত বঙ্গ, দুখিনি কমলা, হে মহা শূন্যতা, কিশোর উপন্যাস দিলুর গল্প ইত্যাদি। 

রাহাত খানের ৪ ছেলে ১ মেয়ে। রাহাত খানের মৃত্যুর পরপরই আমেরিকা প্রবাসী সেজো ছেলে এবং দেশে বসবাসকারি মেজো ছেলে আকস্মিক  হার্ট এটাকে’ মারা যান। একমাত্র মেয়ে আমেরিকায় অর্থনীতিবিদ, ব্যাঙ্কার। বড় ছেলে ঢাকায় ব্যবসা করেন। 

রাহাত খান ছিলেন মৃদুভাষী, নিরহংকার ও নিভৃতচারী। গভীর মানবপ্রেমে উৎসারিত এক ব্যক্তি। ছিলেন আধুনিক ধারার এক অনন্য লেখক। রাহাত খান সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য মাত্র ৩৩ বছর বয়সে অর্জন করেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৩)। এছাড়াও রাষ্ট্রীয় একুশে পদকসহ (১৯৯৬) অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

আমরা একজন রাহাত খানকে হারিয়েছি আর বাংলা সাহিত্য হারিয়েছে এক শক্তিমান কথাশিল্পী ও ধীমান সাংবাদিককে। সৃজনশীল মানুষের মহৎ কাজের মৃত্যু নেই। রবীন্দ্রনাথের সোনার তরী গুণীজনের সৃষ্টিকে বয়ে বেড়ায় কাল থেকে কালান্তরে। রাহাত খান থাকবেন আমাদের অন্তরে আর লেখক রাহাত খান পাঠকের হৃদয়ে।

রাহাত খান ফাউন্ডেশন 
–—————————
দেশ ও সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রথিতযশা খ্যাতিমান সাংবাদিক, সাহিত্যিক এবং আমেরিকা, ইউরোপে অবস্থানরত লেখক, শিল্পী এবং রাহাত খানের অনুরাগী ও ভক্তদের সমন্বয়ে ‘রাহাত খান ফাউন্ডেশন’ বছরের শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘ফাউন্ডেশনে’র কার্যক্রম ঘোষণা করবেন। রাহাত খানের সৃষ্টিগুলো বাঁচিয়ে রাখতে এবং তার স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন যথাযথ পদক্ষেপ নেবে বলে রাহাত খানের পারিবারিক সূত্র এবং ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা, সিনিয়র সাংবাদিক, লেখক ও রাহাত খানের ভাগ্নে আলিমুজ্জামান জানিয়েছেন। আরো জানিয়েছেন যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ রাহাত খানকে হেয় প্রতিপন্ন করে, রাহাত খানের নাম যত্রতত্র ব্যবহার করছেন বা ভাঙাচ্ছেন। তাদের ব্যাপারে সংশ্লিষ্ট পর্যায়ে সতর্ক থাকতে অনুরোধও করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৬,২০২৩// 

Tags: রাহাত খানের মৃত্যুবার্ষিকী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না : খাদ্যমন্ত্রী

Next Post

কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলনের উৎসব

Related Posts

সত্য প্রচারে এক উজ্জল নক্ষত্র সাধক হযরত আবুল হোসেন (রঃ)
স্থানীয় খবর

সত্য প্রচারে এক উজ্জল নক্ষত্র সাধক হযরত আবুল হোসেন (রঃ)

খামেনি দানবীয় শক্তির কাছে মাথা নত করেননি
স্মৃতিচারণ/স্মরণ

খামেনি দানবীয় শক্তির কাছে মাথা নত করেননি

পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির স্মরণ
স্মৃতিচারণ/স্মরণ

পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির স্মরণ

Next Post
কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলনের উৎসব

কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলনের উৎসব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist