Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অর্ণবের তাসের স্থাপনা, গিনেস বুকে রেকর্ড!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 8 October, 2023.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
অর্ণবের তাসের স্থাপনা, গিনেস বুকে রেকর্ড!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কলকাতার ১৫ বছর বয়সী কিশোর অর্ণব দাগা গিনেস বুকে নাম লিখালেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য বলছে, তাস দিয়ে অর্ণব নিজ শহরের চারটি বিখ্যাত স্থাপনা তৈরি করেছেন।

রাইটার্স বিল্ডিং, শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম এবং সেন্ট পলস ক্যাথেড্রাল তৈরি করতে ১ লাখ ৪৩ হাজার তাস, জিরো টেপ এবং আঠা ব্যবহার করেছেন তিনি। তার এই প্রকল্প দৈর্ঘ্যে ৪০ ফুট, উচ্চতায় ১১ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থে ১৬ ফুট ৮ ইঞ্চি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এক ব্লগে জানানো হয়, ব্রায়ান বার্গের করা আগের বিশ্ব রেকর্ড ভেঙেছে অর্ণব। তাস দিয়ে বানানো বার্গের স্থাপনার মধ্যে ছিল তিনটি ম্যাকাউ হোটেল; ৩৪ ফুট ১ ইঞ্চি লম্বা, ৯ ফুট এবং ৫ ইঞ্চি উঁচু এবং ১১ ফুট এবং ৭ ইঞ্চি চওড়া ছিল বার্গের প্রকল্প।

নিজ প্রকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে ১৫ বছর বয়সী অর্ণব জানান, কাজ শুরুর আগে স্থাপত্য এবং সেগুলোর নানান মাত্রা সম্পর্কে ধারণা নিতে চারটি ভবনই নিবিড়ভাবে ঘুরে দেখেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলেছে, অর্ণবের কৌশলের মধ্যে আছে ‘গ্রিড’ এবং ‘ভার্টিক্যাল সেল’। গ্রিড হচ্ছে চারটি অনুভূমিক কার্ড সমকোণে দাঁড়িয়ে থাকা। আর, ভার্টিক্যাল সেল দ্বারা বোঝায় চারটি উল্লম্ব কার্ড একে অপরের দিকে সমকোণে ঝুঁকে থাকা।

অর্ণব জানায়, শহীদ মিনারটি কেবলই ভেঙে পড়ছিল বলে ধীর হয়ে যায় তার ৪১ দিনের কাজ। তখন ‘ইম্প্রোভাইজ’ বা পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয়। অর্ণব বলে, ‘এতগুলো ঘণ্টা ও দিনের কাজ নষ্ট হয়ে যাওয়ার পর আবারও কাজটি শুরু করা ছিল হতাশাজনক। কিন্তু পিছিয়ে যাওয়ার কথা ভাবিনি একবারও।’

নিজ পড়াশোনা এবং রেকর্ড গড়ার প্রচেষ্টায় ভারসাম্য বজায় রাখতে ৪১ দিন ধরেই লড়তে হয়েছে অর্ণবকে। এই কিশোর বলে, ‘দুটো এক সঙ্গে করা খুব কঠিন ছিল, কিন্তু আমি সমস্ত অসুবিধা কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে, অর্ণব আট বছর বয়স থেকেই কার্ড দিয়ে নানা কিছু বানিয়ে আসছে। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউনের সময় তিনি নিজের এই আগ্রহের জায়গা নিয়ে আরও কাজ করা শুরু করে। ঘরে সীমিত জায়গার কারণে ছোট ছোট কাঠামো তৈরি শুরু করে অর্ণব।

বিশ্ব রেকর্ডের গড়ার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে ১৫ বছর বয়সী অর্ণব বলেছে, ‘ছোট কাঠামো তৈরিতে তিন বছরের কঠোর পরিশ্রম এবং অনুশীলন আমার দক্ষতাকে উন্নত করেছে এবং বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টায় আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। এখন মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে বাস করছি, যে স্বপ্ন দেখেছিলাম সেই ২০২০ সালে।’

দৈনিক দেশতথ্য//এইচ/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিছিলের মামলায় মৃত ও প্রবাসীরা আসামি!

Next Post

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

Related Posts

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না
প্রধান খবর

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
প্রধান খবর

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

Next Post
মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist