১২ মামলার আসামি আলম ডাকাতকে (৩৫) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলম ডাকাত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের যমুনার চরাঞ্চলের বানিয়াবাড়ী গ্রামের মো. ইসমাইলের ছেলে।
সোমবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ জেলার রূপসার তেঘরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, আলম ডাকাত নৌ পথসহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতী ও সিরাজগঞ্জ জেলায় ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থেকে ডাকাতিসহ মাদক ব্যবসা করতো।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান গতকাল সারা রাত্রি ব্যাপী অভিযান চালিয়ে,টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতী ও সিরাজগঞ্জের ১২টি মামলার আসামী দুর্ধর্ষ আলম ডাকাতকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন






Discussion about this post