পটুয়াখালীর কলাপাড়ায় নারী মৎস্যজীবীদের স্বীকৃতি ও সরকারি পরিসেবা প্রাপ্তিতে অগ্রাধিকারের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ, অক্সফাম বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং উপজেলা নাগরিক কমিটির আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে গণ শুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক শামসুল আলমের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, অমল মূখার্জী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা নারী মৎস্যজীবীদের স্বীকৃতি ও সরকারি পরিসেবা প্রাপ্তিতে অগ্রাধিকার নিশ্চিতে এমপি’র সহযোগিতা সহ যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের দাবী করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মহিব বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বিশ্বের একজন অনুকরণীয় নারী নেত্রী। তিনি জেন্ডার সমতা ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে আপনাদের নারী মৎস্যজীবীর স্বীকৃতি সহ অগ্রাধিকার ভিত্তিতে সরকারি পরিসেবা প্রাপ্ত হন।’
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন





Discussion about this post