খুলনার রূপসায় পপুলার জুট মিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলার রাজাপুরস্থ জুট মিলটির গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে তাদের ৪টি ইউনিট কাজ করছে। আরও বেশ কিছু ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। এই মুহুর্তে আগুন লাগার কারণ জানানো সম্ভব নয়।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১০,২০২৩//
প্রিন্ট করুন






Discussion about this post