”যুবরা লড়বে, নতুন পৃথিবী গড়বে” এই স্লোগান কে সামনে রেখে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, বেকার ভাতা প্রদান করা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করা, লুটপাট-দূর্নীতি বন্ধ করা ও সুশাসন নিশ্চিত করার দাবিতে ধরমপুর ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৩ টায় যুব জোট নেতা আল মাহমুদ সুমনের বাড়ির সামনে ধরমপুর ইউনিয়ন যুবজোটের আইন বিষয়ক সম্পাদক আল মাহমুদ সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোস্তফা বকুল, ধরমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (সাবেক মেম্বার), জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন, সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন, জাসদ পৌর যুব জোটের সাধারণ সম্পাদক মালেকুুল ইসলাম মানিক, জাসদ ধরমপুর ইউনিয়ন যুব জোটের সভাপতি হাসমত আলী অপু, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ নয়ন, ছাত্রনেতা- রবিন আহম্মেদ সবুজ সহ আরো অনেকে। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১০,২০২৩//
প্রিন্ট করুন






Discussion about this post