৪র্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে অবরোধকে কেন্দ্র করে নাশকতা রোধে সিলেটে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
আজ (সোমবার) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক,লালাবাজার, রশিদপুর,দক্ষিণ সুরমা ও মোগলাবাজার সড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)
এ ছাড়াও পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
প্রসঙ্গত,গেল ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরুর দেড় ঘণ্টা পর কাকরাইলে ক্ষমতাসীন দলের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়। এরপর থেকে খণ্ড খণ্ডভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি-জামায়াতসহ সমমনারা।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন







Discussion about this post