হাটহাজারীতে কোটিপতি কৃষক মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে হাটহাজারী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উক্ত মেলা উদ্বোধন করা।
মেলা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে গঠিত সরকারের ডিজিটাল বাংলাদেশ এর পর স্মার্ট দেশ বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে স্মার্ট কৃষক ও উদ্যোক্তা সৃষ্টি করতে এই কোটিপতি কৃষক মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরাে বলেন, কৃষকদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে সকলকে সচেষ্ট থাকবে হবে। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য
নিশ্চিত করতে সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করা দরকার সর্বাগ্রে।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম,
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, ব্যাংকার যাদব চন্দ্র
দাশ, হাফেজ সালামত উল্লাহ , কৃষি উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন বোরহান উদ্দিন, এ বি এম আতাউল্লাহ, মোঃ আবদুল্লাহ আল মামুন, মহিলা উদ্যোক্তা কমরু কাজ।
প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে উপ- সহকারী কৃষি কর্মকতা মোঃ জামাল উদ্দিন, উপ- সহকারী কীটতত্ত্ব বিদ রতন কান্তি শীল ও উপসহকারি
কৃষি কর্মকতা রোমেল বড়ুয়া। মেলায় বাইশটি স্টলে ২২ জন কোটিপতি কৃষক তাদের নিজস্ব উৎপাদিত পণ্যাদি প্রদর্শন করা হয় ।
প্রিন্ট করুন






Discussion about this post