Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৬৯ বছরের ইতিহাসে রেকর্ড হতে যাচ্ছে

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 17 November, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৬৯ বছরের ইতিহাসে রেকর্ড হতে যাচ্ছে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দেশের চা শিল্পের ১৬৯ বছরের ইতিহাসে চলতি মৌসুমে চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং চা শিল্পে উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে ধারণা করছেন চা সংশ্লিষ্টরা। এবার লক্ষ্যমাত্রা পুরন হলে দেশের চা শিল্পের ১৬৯ বছরের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হবে। চলতি বছরে রেকর্ড পরিমাণ চা উৎপাদনের পথে রয়েছে বাংলাদেশ।

ইতোমধ্যে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছে, তাতে নতুন রেকর্ডের ইঙ্গিত মিলছে। সহজেই অনুমান করা হচ্ছে যে, এবার চা উৎপাদনে নতুন রেকর্ডের পথে রয়েছে বাংলাদেশের চা শিল্প। বাংলাদেশ চা র্বোডর বরাতের সূত্র জানায়, চা শিল্পের ‘উন্নয়নের পথ নকশা: বাংলাদেশ চা শিল্প’ নামে মহাপরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নিত করতে কাজ করছে বর্তমান সরকার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সুত্রের বরাতে জানা যায়, চা শিল্পের জন্য বছরে প্রায় ২ হাজার মিলিমিটার বৃষ্টি প্রয়োজন হয়। গত জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে চায়ের ভর মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। যা চা শিল্পের জন্য আশির্বাদ হয়ে সুফল বয়ে এনেছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে ২ হাজার ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে জানুয়ারিতে বৃষ্টি না হলেও ফেব্রুয়ারিতে ১ মিলিমিটার, মার্চে ১১৩ মিলিমিটার, এপ্রিলে ৯৯ মিলিমিটার, মে মাসে ১৮৬ মিলিমিটার, জুনে ৬৯৫ মিলিমিটার, জুলাইয়ে ৩০৭ মিলিমিটার, আগস্টে ৩৭৫ মিলিমিটার, সেপ্টেম্বরে ২৫১ মিলিমিটার ও অক্টোবরে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চা বোর্ড সুত্রের বরাতে জানা যায়, চলতি চা মৌসুমে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১০২ মিলিয়ন কেজি অর্থাৎ ১০ কোটি ২০ লাখ কেজি সমপরিমাণ। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে গত বছরের একই সময়ের তুলনায় ৫.২৫১ মিলিয়ন কেজি অর্থাৎ ৫২ লাখ ৫১ হাজার কেজি চা বেশী উৎপাদন হয়েছে।

সূত্র মতে আরও জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৯.০৮৪ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। গত বছর একই সময়ে দেশে চা উৎপাদন হয়েছিল ৬৩.৮৩৩ মিলিয়ন কেজি। চা বোর্ড সুত্রের বরাতে জানায়, ২০২১ সালে দেশে সর্বোচ্চ ৯৬.৫১ মিলিয়ন কেজি অর্থাৎ ৯ কোটি ৬৫ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদন করে দেশে চা শিল্পের অতীতের সব রেকর্ড অতিক্রম করে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। চা বিজ্ঞানীরা বলছেন, এবার সব রেকর্ডকে পেছনে ফেলে ১০২ মিলিয়ন কেজি চা উৎপাদনের মাধ্যমে দেশে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। চা বোর্ডের প্রকল্প পরিচালক ড. এ কে এম রফিকুল হক জানান, উৎপাদন বৃদ্ধিতে বাগানগুলোতে মনিটরিং জোরদার করা হয়েছে। এছাড়া নানাভাবে বাগান কর্তৃপক্ষকে প্রণোদনা দেয়া হয়েছে। আমরা আশা করছি এবছর চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং চা শিল্পে উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করবে।

কে//দেশতথ্য //নভেম্বর ১৬/২০২৩

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় ৪২৪৫ চাষী পেল বীজ ও রাসায়নিক সার

Next Post

তফসিলকে স্বাগত জানিয়ে বড়লেখায় আ: লীগের আনন্দ মিছিল

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
তফসিলকে স্বাগত জানিয়ে বড়লেখায় আ: লীগের আনন্দ মিছিল

তফসিলকে স্বাগত জানিয়ে বড়লেখায় আ: লীগের আনন্দ মিছিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist