Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ফরম তুলেছেন রাশেদুল ইসলাম বিপ্লব

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 20 November, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ফরম তুলেছেন রাশেদুল ইসলাম বিপ্লব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন উত্তোলন করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কারানির্যাতীত সাবেক ছাত্রনেতা সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব। তিনি গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় মনোনয়ন ক্রয় করেন।

গতকাল দুপুরে আওয়ামী লীগ নেতা নির্মল কুমার চ্যাটার্জী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ হাসান মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রাশিদুল বাসার ডলার সহ দায়িত্বপ্রাপ্তদের নিকট থেকে মনোনয়ন গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাংবাদিক শেখ জামাল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ প্রমুখ।

এর আগে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সাথে সাক্ষাৎ করেন। মনোনয়নপত্র উত্তোলনের পর জাতীয় প্রেস ক্লাবে বাসস এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বিপ্লবকে শুভেচ্ছা জানান।

রাশেদুল ইসলাম বিপ্লব ১৯৯০ সালে শেখ হাসিনাকে প্রধান উপদেষ্টা করে গড়ে তোলেন বঙ্গবন্ধু কিশোর সংসদ। ১৯৯২ সালে কুষ্টিয়ায় শেখ হাসিনা ওই সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন। ১৯৯১ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হন। ১৯৯২ সালে জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য হন। ১৯৯২ সালে বিএনপি সরকারের সন্ত্রাস দমন অধ্যাদেশের প্রথম মামলা হয় কুষ্টিয়ায়। ছাত্রশিবিরের মামলায় রাশেদুল ইসলাম বিপ্লব ১১ মাস কারাগারে ছিলেন। সেখানেই এইচএসসি পরীক্ষা দেন। জেল থেকে বেরিয়ে শেখ হাসিনার আর্থিক সহায়তায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৯৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথমে আহবায়ক, পরে সভাপতি হন। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন এনামুল হক শামীম, সাধারণ সম্পাদক ইসাহক আলী খান পান্না, দপ্তর সম্পাদক ছিলেন রফিকুল ইসলাম কতোয়াল।

২০১৪ সালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হন। ২০১৯ সালে পূণরায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হন। ২০০২ সালে কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়া প্রেস ক্লাবের বারবার সভাপতি নির্বাচিত হন। ২০১০ সালে কুষ্টিয়ার প্রগতিশীল সাংবাদিকদের নিয়ে গড়ে তোলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া। ২০১৬ সালে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। সাংবাদিক ও সাবেক কারানির্যাতীত ছাত্রনেতা রাশেদুল ইসলাম বিপ্লব ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় কারাবন্দীনেত্রী শেখ হাসিনার মুক্তির দাবীতে ৮০৬ লাইনের কবিতার বই ‘জননেত্রী ফিরে আসবেই’ প্রকাশ করেন। যার ভূমিকা লিখেছেন কবি ও স্থপতি রবিউল হুসাইন। প্রকাশনায় সহায়তা করেছিলেন তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি   জিল্লুর রহমান।
এই বই প্রকাশের পর ওয়ান ইলেভেনের সরকারের রোষানলে পড়েন সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব।

স্বাধীনতাপূর্ব সময়ে নুতন বাংলা ও স্বাধীনতার পরে দৈনিক বাংলার বাণীর সাংবাদিক ছিলেন সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লবের পিতা প্রয়াত নাহারুল ইসলাম। তিনি বঙ্গবন্ধু সরকারের সময় ভূমিহীনদের জমি বরাদ্দ বিষয়ক ভূমি বরাদ্দ কমিটির চেয়ারম্যান ছিলেন। বঙ্গবন্ধুহত্যার পর তাকে গ্রেফতার করে কারাবন্দী করা হয়। তিনি কুষ্টিয়া জেলা কৃষকলীগের সহ সভাপতি, দৌলতপুর থানা বাকশালের সভাপতি ও জেলা বাকশালের সহ সভাপতি ছিলেন।

বিপ্লবের শাশুড়ি শাহানারা বেগম কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শ্বশুর বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লবের সহধর্মিণী আফরোজা আক্তার ডিউ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রথম নির্বাচিত নারী সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি’র নেতৃত্বে কুষ্টিয়ায় কখনও ওয়ার্ড কমিটি, কখনও থানা কমিটি, বর্তমানে জেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতোপ্রোতোভাবে সম্পৃক্ত।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা’র তত্বাবধানে ‘সীমান্ত এলাকার মানবাধিকার’ বিষয়ে এম.ফিল সম্পন্ন করেন। বর্তমানে ‘বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা ও তুলনামূলক আইনী বিশ্লেষণ’ বিষয়ে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন।

সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব ডাংমড়কা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুষ্টিয়া কলকাকলী, কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, ঢাকা কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেন।

সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে জাতিসংঘ সফর করেন। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে পবিত্র হজ্জ পালন করেন।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২০,২০২৩//

Tags: কুষ্টিয়া ১ আসন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কর্ণফুলীতে যুবদল নেতা গ্রেফতার

Next Post

দৌলতপুর পরিদর্শনে জেলা প্রশাসক এহেতেশাম রেজা

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
দৌলতপুর পরিদর্শনে জেলা প্রশাসক এহেতেশাম রেজা

দৌলতপুর পরিদর্শনে জেলা প্রশাসক এহেতেশাম রেজা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist