Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিয়ের ২০ দিন পরেই লাশ হলো কলেজ ছাত্রী রেখা

সাইফুল by সাইফুল
Thursday, 7 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বিয়ের ২০ দিন পরেই লাশ হলো কলেজ ছাত্রী রেখা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সন্দেহের তীর দুলাভাইয়ের দিকে ?

কুষ্টিয়ার হাউজিং এলাকার ভাগাড়ে কলেজ ছাত্রীর কম্বলে মোড়ানো লাশ পেয়েছে পুলিশ। তার পরিবারের ধারনা উত্ত্যোক্তকারীরা রেখাকে (১৮)কে শ্বাসরোধে হত্যা করেছে।  

বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রেখার লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপতালের মর্গে পাঠায় মডেল থানা পুলিশ। পুলিশের ধারণা পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ ফেলে গেছে খুনিরা।

রেখা কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখই গ্রামের আব্দুর রহিম ব্যাপারীর কন্যা। সে কুমারখালী মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।

পারিবারিক সিদ্ধান্তেই গত ১৮ নভেম্বর পূর্বপরিচিত হাফিজুর রহমানের সাথে বিয়ে হয়। হাফিজুর রহামন একটি ঔষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরী করেন গোপালগঞ্জ জেলায়। 

নিহতের পিতা আব্দুর রহিম ব্যাপারী একজন দিনমজুর ও ক্ষুদ্র ব্যাবসায়ী। তিনি বলেন, ‘রেখা বুধবার সকাল ৯টায় কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকেল ৪টা পর্যন্ত বাড়ি ফিরে না যাওয়ায় তাকে খোঁজাখুজি শুরু করি। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সন্ধার পর সংবাদ পায় যে কুষ্টিয়া হাউজিং ই-ব্লকের ভাগাড়ে কম্বল মোড়ানো অবস্থায় রেখার লাশ পাওয়া গেছে। গত ২০দিন আগে রেখার পূর্বপরিচিত ও পছন্দের হাফিজুর রহমানের সাথে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়। এবিয়েতে তার দুলা ভাই আওলাদ হোসেন চরম আপত্তি ও বিরোধিতা করেছিল। তারপরও তাকে বিয়ে দেওয়ায় আওয়ালাদ খুব রেগে যায়। রেখাকে সে খুব বকাঝকাও করেছে। এখন কিসে যে কি হয়েছে তা আল্লাহ জানে। আমি এই হত্যার বিচার চাই। আওলাদ রূপালী ব্যাংকের গাড়ি চালক। তার বাড়ি কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামে।

রেখার স্বামী হাফিজুর রহমানের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে। তিনি বলেন, ‘প্রায় এক বছর পূর্বে ফোন কলের মাধ্যমে রেখার সাথ পরিচয়। রেখার সাথে ইমু ফোন কলের মাধ্যমেই যোগাযোগ হতো। চাকরী সূত্রে দুরে থাকায় সরাসরি দেখা সাক্ষাতের কোন সুযোগ ছিলোনা। বেশ কয়েক মাস পূর্বে রেখা জানায় তাকে বড় দুলা ভাই আওলাদ হোসেন খুব উত্যক্ত করে। রেখার বয়স ১৮ বছর পূর্ন না হওয়ায় আমি অপেক্ষা করছিলাম। রেখা উত্যক্তকারীর হাত থেকে বাঁচতে আমাকে বিয়ের জন্য চাপ দেয়। রেখার কথা মতো জন্ম নিবন্ধন সূত্রে প্রায় আড়াই মাস  বয়স কমতি থাকলেও কুষ্টিয়াতে নোটারী পাবলিক থেকে পরিবারিক হলফনামা করে আমাদের বিয়ে সম্পন্ন।

কিন্তু বিয়ের ১০দিন পর রেখার বড় দুলাভাই আওলাদ হোসেন আমাদের বিয়ের ঘটনা জেনে যাওয়ার পর থেকেই চরম ক্ষুব্ধ হয়ে উঠেন। তিনি রেখাকে নানা ভাবে হুমকি ধামকি দিতে থাকেন।

শেষ পর্যন্ত বিষয়টি রেখা তার বাবা মাকে জানায় বিয়ে করে স্বামীর কাছে চলে গেলে আর কোন সমস্যা থাকবে না। কথামতো আগামী সপ্তাহেই রেখাকে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। তার আগেই তো এই ঘটনা ঘটে গেলো।

তবে অভিযুক্ত আওলাদ হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, ‘রেখা ফোনে মেহেদী ও হাফিজুরসহ বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো বলে আমি রাগারাগী করতাম।

ওর বিয়ের বিপক্ষে বা বিরোধিতা করেছি এমন অভিযোগ সঠিক নয় তবে ওদের বিয়ে কবে হয়েছে তা আমি জানিনা বা আমি সেখানে উপস্থিতও ছিলাম না’। রেখা যখন বাড়ি থেকে বেরিয়ে কলেজে যায় বা বিকেলে বাড়ি ফিরেনি সেই বিষয় আমার জানা ছিলোনা। ওই সময় আমি প্রতিদিনের মতো অফিসে ডিউটিতে ছিলাম’।

বৃহষ্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপতালের মর্গে লাশের সুরতহাল প্রস্তুতকারী কুষ্টিয়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন জানান, ‘প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে যে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারন নির্নয়ে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে’।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোহেল রানা বলেন, বুধবার রাতে হাউজিং এলাকায় কম্বল মোড়ানো এক নারীর মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এটি একটি হত্যাকান্ড। এঘটনায় এখনও কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তবে যারাই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ ডিসেম্বর ২০২৩

Tags: কলেজ ছাত্রীলাশ উদ্ধার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় নারীর ক্ষমতায়ন বিষয়ক মত বিনিময় সভা

Next Post

মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা

মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist